হিজলায় যৌথ অভিযানে কারেন্ট জাল জব্দ, আটক-৪ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




হিজলায় যৌথ অভিযানে কারেন্ট জাল জব্দ, আটক-৪

হিজলায় যৌথ অভিযানে কারেন্ট জাল জব্দ, আটক-৪




হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলায় অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করার পাশাপাশি ৪ জনকে আটক করা হয়েছে।

 

বুধবার হিজলার কাউরিয়া বাজার ও বাহেরচর, লক্ষিপুরে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা থানা পুলিশের সদস্যরা যৌথভাবে ওই অভিযান পরিচালনা করা হয়।

 

বুধবার (১৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

 

তিনি জানান, অভিযানে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পাশাপাশি ৪ জনকে আটক করা হয়।

 

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে আটক ৪ জনকে ২২ হাজার টাকা জরিমান করা হয়। পাশাপাশি জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

 

অভিযানে নৌ পুলিশ হিজলার এএসআই মোঃ রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্স সার্বিক সহযোগীতা করেন।

 

অপরদিকে মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও মুলাদী থানা পুলিশ এর অভিযানে ১ টি মশারী জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD