হিজলায় যৌথ অভিযানে আটক ১০ জেলে, জরিমানা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




হিজলায় যৌথ অভিযানে আটক ১০ জেলে, জরিমানা

হিজলায় যৌথ অভিযানে আটক ১০ জেলে, জরিমানা




হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলায় মেঘনা নদীতে মৎস্য অভয়াশ্রমে মাছ ধরার সময়ে অভিযান চালিয়ে ১০ জন জেলেকে আটক করা হয়েছে। পাশাপাশি ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি বেহুন্দী জাল জব্দ করা হয়।

শুক্রবার (২৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, হিজলা থানা ও হিজলা নৌ-পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে হিজলার মেঘনা নদীতে মৎস্য অভয়াশ্রমে মাছ ধরার সময় ১০ জন জেলেকে আটক করা হয়। যাদের হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি অভিযানে জব্দ ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও একটি বেহুন্দী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযানে হিজলা থানার উপ-পরিদর্শক সোহরাব, নৌ পুলিশ হিজলার উপ-পরিদর্শক বশির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স সহযোগিতা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD