বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

হিজলায় ঘুর্ণিঝড় রিমালের তান্ডবে ৩৫ কোটিরও অধিক ক্ষয়ক্ষতি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:41:38 pm, Thursday, 30 May 2024
  • 1 সংবাদটি দেখা হয়েছে

হিজলা প্রতিনিধি : চলতি বছরের ২৬ মে দেশের উপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড় রিমালের মহাবিপদ সংকেত জারি করা হয়। ঘুর্ণিঝড়ের এমন সতর্ক সংকেত জারির অনেক আগেই সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন বরিশালের হিজলা উপজেলা প্রশাসন।

প্রস্তুত রাখা হয়েছিল ৫৭টি সাইক্লোন শেল্টার। মাইকিংসহ বিভিন্নভাবে প্রচারণা চালানো হয়েছে হিজলা উপজেলার ৬টি ইউনিয়নে। নদীর তীরে বসবাসরত মানুষের কাছে গিয়ে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণের জন্য পরামর্শ‌ও প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর হোসেন।

আশ্রয়কেন্দ্রে অবস্থান করা মানুষের জন্য শুকনা খাবার, বিশুদ্ধ পানি এবং খিচুড়ি রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ঘুর্ণিঝড় রিমাল তার তান্ডব বেশি চালিয়েছে পরের দিন। বৈরী আবহাওয়ার মধ্যেও দুর্গত মানুষের খোঁজ নিতে এবং তাদের পাশে দাঁড়াতে দেখা গেছে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদারকে।

ঘুর্ণিঝড়ে উপজেলার ৬টি ইউনিয়ন‌ই ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগ কবলিত ইউনিয়ন গুলোতে দুর্গত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৯হাজার ৫শত জন। আংশিক বিধ্বস্ত ঘরবাড়ির সংখ্যা ১২৬টি। এছাড়া উপজেলায় মৎস্য, কৃষি, সড়কসহ অন্যান্য ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৫কোটি টাকারও বেশি। বিদ্যুৎ বিপর্যয় ও নেটওয়ার্ক সমস্যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে বিলম্ব হচ্ছে।

তবে সবকিছু স্বাভাবিক হলে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর হোসেন।

তিনি আরও জানান, সব গুলো ইউনিয়নের চেয়ারম্যানগণের কাছে সরকারি বরাদ্দ দ্রুত পৌঁছে দেয়া হয়েছে। তবে উপজেলা খাদ্য গুদামে চাল মজুদ না থাকায় দুর্যোগ পরবর্তী ত্রাণ সহায়তা প্রদানে ভীষণভাবে ব্যহত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

হিজলায় ঘুর্ণিঝড় রিমালের তান্ডবে ৩৫ কোটিরও অধিক ক্ষয়ক্ষতি

প্রকাশের সময় : 07:41:38 pm, Thursday, 30 May 2024