হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত

হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত

হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় অটোযাত্রী স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজশাহীর পবায় ট্রাকচাপায় অটোযাত্রী স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার বিকেলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের দামকুড়া থানার মুরারিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ঘোষিয়ালপাড়া গ্রামের আব্দুস সাত্তার, তার স্ত্রী ফেরদৌসি বেগম ও একই উপজেলার বোগলা এলাকার বাসিন্দা অটোচালক আনসার আলী।

 

 

এ ঘটনায় রায়হান আলী শুভ নামে এক অটোযাত্রী আহত হয়েছেন। তিনি গোদাগাড়ী থেকে অটোরিকশায় ওঠেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে চারজন যাত্রী নিয়ে রাজশাহীর দিকে আসছিল সিএনজিচালিত অটোরিকশাটি। মুরারিপুর এলাকায় পৌঁছালে অটোরিকশাটিকে চাপা দেয় চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই চালক আনসার আলী ও যাত্রী ফেরদৌসি বেগম নিহত হন। গুরুতর আহত অবস্থায় ফেরদৌসির স্বামী আব্দুস সাত্তারকে রামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

 

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, ফেরদৌসি অসুস্থ ছিলেন। হাসপাতালে ডাক্তার দেখাতে তাকে নিয়ে অটোরিকশায় রাজশাহীতে আসছিলেন স্বামী আব্দুস সাত্তার। কিন্তু পথেই তাদের মৃত্যু হয়।

 

 

তিনি আরো জানান, দুর্ঘটনার পর ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যান। তিনজনের লাশ রামেক হাসপাতাল মর্গে রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD