হাদী হত্যার প্রতিবাদ-বিচার দাবিতে জন্মভূমি ঝালকাঠিতে বিক্ষোভ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




হাদী হত্যার প্রতিবাদ-বিচার দাবিতে জন্মভূমি ঝালকাঠিতে বিক্ষোভ

হাদী হত্যার প্রতিবাদ-বিচার দাবিতে জন্মভূমি ঝালকাঠিতে বিক্ষোভ




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে জনরোষ আরও তীব্র আকার ধারণ করেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

ঝালকাঠি শহরে ঈদগাহ মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরিশাল–খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি কলেজ মোড়ে এসে পৌঁছায়। সেখানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

অবরোধ চলাকালে জরুরি সেবার যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও ওষুধ পরিবহনকারী যান চলাচলের সুযোগ দেওয়া হয়। তবে অবরোধের কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়।

এই কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, ইসলামি আন্দোলন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভকারীরা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে গড়িমসি চলতে থাকলে আন্দোলন আরও কঠোর হবে।

একই দাবিতে জেলার নলছিটি উপজেলায়ও জুমার নামাজ শেষে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD