হাত-পা বেঁধে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




হাত-পা বেঁধে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

হাত-পা বেঁধে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত




অনলাইন ডেস্ক:পাবনার চাটমোহরে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে এক স্কুলছাত্রী (১৩) কে ছুরিকাঘাত করে আহত করেছে অজ্ঞাত মুখোশধারী দুই যুবক। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা। আহত স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ওই স্কুলছাত্রী দীর্ঘদিন ধরে বোয়ালিয়া গ্রামে নানার বাড়িতে থেকে পড়াশোনা করে আসছিল। সে স্থানীয় মহেলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার বিকেলে তার নানা বাইরে কাজে যায় এবং নানী পার্শ্ববর্তী মাঠে ছাগল আনতে গিয়ে বাড়ি আসতে দেরি হয়।

এই সুযোগে ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে মুখোশধারী অজ্ঞাত দুই যুবক ঘরে প্রবেশ করে হাত-পা বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়। পরে স্কুলছাত্রীর চিৎকার শুরু করলে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে তার দুই হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় মুখোশধারী দুই যুবক। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, একটি মেয়েকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মেয়েটিকে চাটমোহর হাসপাতালে আনা হচ্ছে। পরে বিস্তারিত জানানো যাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD