সংবাদ শিরোনাম:

হাজতির স্ত্রীকে ধর্ষণ করল কারারক্ষী !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:11:56 am, Tuesday, 30 April 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

হাজতির স্ত্রীকে ধর্ষণ করল কারারক্ষী !,voiceofbarishal.com

অনলাইন ডেস্ক: রাজবাড়ী জেলা কারাগারের কারারক্ষী আনিসুর রহমান আজ্জুলের (৩৫) বিরুদ্ধে জামিনের প্রলোভন দেখিয়ে আটক এক হাজতির স্ত্রীকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে।সোমবার (২৯ এপ্রিল) দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ওই হাজতির স্ত্রী। আদালত মামলাটি গ্রহণপূর্বক পরবর্তী আদেশের জন্য ১৩ মে দিন ধার্য করেছেন।

মামলার সূত্রে জানাগেছে, রাজবাড়ী জুট মিলে কর্মরত ওই গৃহবধূর স্বামী একটি মামলায় জেলে যান। গত ১ ফেব্রুয়ারি ওই গৃহবধূ তার স্বামীকে দেখতে জেলা কারাগারে যান। এ সময় সেখানকার কারারক্ষী আনিসুর রহমান ৫০ হাজার টাকা দিলে ৭ দিনের মধ্যে তার স্বামীর জামিন করে দেয়ার আশ্বাস দেন।

পরবর্তীতে তিনি আইনজীবীর বাড়িতে কথা বলার জন্য ওই গৃহবধূকে এক বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণ করেন। এমনকি এক সহযোগিকে দিয়ে ওই ধর্ষণের চিত্র তিনি মোবাইল ফোনে ধারণ করে রাখেন। পরবর্তীতে গত ২৪ এপ্রিল রাতে তাকে জেলা কারাগার সংলগ্ন শ্মশান ঘাটের ভেতরে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে ২য় দফা ধর্ষণ করেন কারারক্ষী আনিসুর রহমান আজ্জুল।

রাজবাড়ীর জেল সুপার মো. আনোয়ারুল ইসলাম জানান, অভিযুক্ত কারারক্ষী তার কাছে ধর্ষণের বিষয়টি অস্বীকার করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত তার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

হাজতির স্ত্রীকে ধর্ষণ করল কারারক্ষী !

প্রকাশের সময় : 05:11:56 am, Tuesday, 30 April 2019