সংবাদ শিরোনাম:

হাঁটাচলা করতে পারেন ওবায়দুল কাদের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:59:04 pm, Monday, 11 March 2019
  • 18 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের আরও উন্নতি হয়েছে। তিনি এখন হাঁটাচলা করতে পারছেন।

সোমবার (১১ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এ তথ্য জানান।

তিনি বলেন, কাদের আজ সকালে পরিবারের সদস্য, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় কাদেরকে আগামীকাল (মঙ্গলবার) সকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।

এ সময় কাদেরের স্ত্রী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, ভাগ্নে লে. কর্নেল ফখরুদ্দীন আহম্মদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমসহ সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

হাঁটাচলা করতে পারেন ওবায়দুল কাদের

প্রকাশের সময় : 03:59:04 pm, Monday, 11 March 2019