হলফনামা যাচাই হলে ২০০৮ সালেই বাতিল হতো প্রার্থিতা শেখ হাসিনার Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো দীর্ঘ ঈদ ছুটি হলেও ভোগ করতে পারবেন না যারা হাদি হত্যার আসামি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু: আইজিপি যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক হাদির হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রের বিচারের দাবি পরিবারের মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে পুলিশে বড় সিদ্ধান্ত, পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে




হলফনামা যাচাই হলে ২০০৮ সালেই বাতিল হতো প্রার্থিতা শেখ হাসিনার

হলফনামা যাচাই হলে ২০০৮ সালেই বাতিল হতো প্রার্থিতা শেখ হাসিনার




ডেস্ক রিপোর্ট ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, হলফনামায় প্রদর্শিত সম্পদের সঙ্গে বাস্তব সম্পদের বড় ধরনের অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়া উচিত। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হলফনামায় প্রদর্শিত সম্পদের সঙ্গে বাস্তবে পাওয়া সম্পদের উল্লেখযোগ্য ব্যবধান ছিল।

রোববার (১১ জানুয়ারি) দুদকের সাংবাদিক সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক)-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।

ড. আবদুল মোমেন বলেন, হলফনামা যাচাইয়ের জন্য কমিশনের হাতে যে সময় থাকে, তা খুবই সীমিত। এত অল্প সময়ে প্রতিটি হলফনামা গভীরভাবে বিশ্লেষণ করা সম্ভব হয় না। এ কারণে অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। সাংবাদিকদের তথ্য ও অনুসন্ধান দুদকের কার্যক্রমকে সহায়তা করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি বলেন, কোনো প্রার্থীর সম্পদের তথ্য নিয়ে সন্দেহ থাকলে সাংবাদিকদের তা অনুসন্ধান করে দ্রুত দুদকের কাছে তুলে ধরতে হবে। এতে দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদের মালিকরা নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ পড়তে পারে।

দুদক চেয়ারম্যান বলেন, কমিশন চায় না যে হলফনামায় অপ্রদর্শিত বা অবৈধ সম্পদের মালিকরা ভবিষ্যতে রাষ্ট্রের শাসক হোক। সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই দুদকের মূল লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দুর্নীতি দেশের একটি বড় সংকট। এই সংকট থেকে উত্তরণে সবাইকে সচেতন থাকতে হবে এবং ভবিষ্যতের নেতৃত্ব যেন সৎ, ন্যায়নিষ্ঠ ও জবাবদিহিমূলক হয়—এটাই দুদকের প্রত্যাশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‍্যাক সভাপতি শাফি উদ্দিন আহমদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাবারুল হক। এতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD