হবু বরকে আটকে পোশাক শ্রমিককে ধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




হবু বরকে আটকে পোশাক শ্রমিককে ধর্ষণ

হবু বরকে আটকে পোশাক শ্রমিককে ধর্ষণ

হবু বরকে আটকে পোশাক শ্রমিককে ধর্ষণ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাজীপুর মহানগরের পূবাইল থানার হাড়িবাড়ী টেক এলাকায় জঙ্গলে নিয়ে এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো- স্থানীয়় শের আলী (২৫) ও ইউসুফ মিয়া (২৫)।

 

 

পূবাইল থানার ওসি মো. মহিদুল ইসলাম জানান, ভিক্টিম নারীর গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানায়। নয়ানীপাড়া এলাকায় ভাড়া থেকে তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।

 

 

গত ৪ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানা থেকে তার হবু স্বামীর সঙ্গে বাসায় ফেরার পথে হাড়ীবাড়ী টেক (মৃধাবাড়ী আব্দুল হাইয়ের টেক) এলাকায় পৌঁছলে স্থানীয় নয়ানীপাড়া এলাকার মিলন মিয়া (৩০), ইউসুফ মিয়া (২৫) ও শের আলী (২৫) তাদের গতিরোধ করে।

 

 

এক পর্যায়ে ভিক্টিমের হবু স্বামীকে ইউসুফ মিয়া ও শের আলী টেনে-হিঁচড়ে পাশের জঙ্গলের ভেতরে নিয়ে আটকে রাখে। পরে মিলন মিয়া ভিক্টিমকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে বললে খুন-জখমের হুমকি দিয়ে তাদের ছেড়ে পালিয়ে যায়।

 

 

ওসি আরও জানান, বিষয়টি স্বজনদের সঙ্গে আলোচনা করে ২৫ জুন ভিক্টিম বাদী হয়ে পূবাইল থানায় মামলা করেন। পরে এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD