হঠাৎ কাল বৈশাখীর ঝড়ো বাতাস Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




হঠাৎ কাল বৈশাখীর ঝড়ো বাতাস

হঠাৎ কাল বৈশাখীর ঝড়ো বাতাস




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাংলা নতুন বর্ষ ১৪২৭ শুরুর আর মাত্রা দুদিন বাকী। দুদিন পর পহেলা বৈশাখ দিয়ে বিদায় জানানো হবে ১৪২৬ কে। একই সঙ্গে বসন্তকে বিদায় দিয়ে প্রকৃতি স্বাগতম জানাবে নতুন ঋতু গ্রীষ্মকে। এমন সময় শনিবার চৈত্রের ২৮ তারিখে (১১ এপ্রিল) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিসহ কালবৈশাখী জানান দিয়েছে বৈশাখের আগমনী বার্তা।

 

শনিবার সকাল থেকে কড়া রোদ থাকলেও সন্ধ্যা সোয়া ৭টার দিকে হঠাৎ কাল বৈশাখীর মেঘ জমে শুরু হয় ঝড়ো বাতাস। রাজধানীর বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে ঠাণ্ডা বাতাস বইছে। তাপমাত্রা আগের থেকে অনেকটাই কমে গেছে।

 

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাল দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

 

এদিকে, ঢাকা, ফরিদপুর, রাঙামাটি, রাজশাহী, পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

 

এদিকে নদীবন্দরের সতর্কবার্তায় বলা হয়েছে- রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD