সংবাদ শিরোনাম:

হজে সরকারি তিন প্যাকেজ, খরচ শুরু ৪ লাখ ৬৭ হাজার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:01:19 pm, Sunday, 28 September 2025
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ ২০২৬ সালের সরকারি হজযাত্রার জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। ভিন্ন ভিন্ন আবাসন ও সেবার ওপর ভিত্তি করে খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা থেকে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা পর্যন্ত।

রোববার (২৮ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, বিশেষ প্যাকেজ-১ এর আওতায় হজযাত্রীরা মক্কার হারাম শরীফের বহিরাঙ্গণ থেকে ৭০০ মিটারের মধ্যে এবং মদিনার সেন্ট্রাল এরিয়ায় আবাসন পাবেন। প্রতিটি রুমে সর্বোচ্চ পাঁচজন থাকবেন।

প্যাকেজ-২ তুলনামূলকভাবে সুলভ। এতে মক্কার হারাম শরীফ থেকে সর্বোচ্চ ১.৮ কিলোমিটার দূরে এবং মদিনার সেন্ট্রাল এরিয়ায় আবাসনের ব্যবস্থা থাকবে। প্রতিটি রুমে ছয়জন থাকতে পারবেন।

সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজ-৩ এ হজযাত্রীরা থাকবেন মক্কার আজিজিয়া এলাকায় এবং মদিনার কেন্দ্রের বাইরে। প্রতিটি রুমে ছয়জন থাকবেন। পাঁচ ওয়াক্ত নামাজের জন্য হারামে যাওয়া-আসার জন্য এসি বাসের ব্যবস্থা থাকবে।

এছাড়া, সরকার কর্তৃক অনুমোদিত বেসরকারি সাধারণ হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। এজেন্সিগুলো অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে। প্রতিদিনের খাবার খরচ হিসেবে ন্যূনতম ৩৫ সৌদি রিয়াল নিজ উদ্যোগে বহন করতে হবে বলে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

হজে সরকারি তিন প্যাকেজ, খরচ শুরু ৪ লাখ ৬৭ হাজার

প্রকাশের সময় : 07:01:19 pm, Sunday, 28 September 2025