সংবাদ শিরোনাম:

হজে অংশগ্রহণ বিষয়ে সৌদি সরকার এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:30:26 am, Tuesday, 16 June 2020
  • 23 সংবাদটি দেখা হয়েছে

ছবি: সংগৃহীত

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ২০২০ সালে অনুষ্ঠিতব্য পবিত্র হজে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ বিষয়ে সৌদি সরকার এখনও (১৫ জুন) পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। এ সংক্রান্ত তাদের কোনো ধরনের সিদ্ধান্ত কূটনৈতিক চ্যানেলে বা দাফতরিকভাবে কোনো দেশকে জানায়নি।

বাংলাদেশ হজ অফিস, জেদ্দা, সৌদি আরব থেকে জারিকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

রাত পৌনে ১১টায় বাংলাদেশ হজ মিশনের হজ কাউন্সিলর মাকসুদুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, যতদূর জানা যায়, সৌদি সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক করোনা পরিস্থিতি তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতামত ইত্যাদির উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করবে। দেশটির সরকারের সিদ্ধান্ত পাওয়া মাত্রই সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

হজে অংশগ্রহণ বিষয়ে সৌদি সরকার এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি

প্রকাশের সময় : 01:30:26 am, Tuesday, 16 June 2020