বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

সড়ক সংস্কারের দাবীতে বরিশালে শিক্ষার্থীদের মানববন্ধন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:06:30 pm, Sunday, 21 July 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক: বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট থেকে কানাইপুরা পর্যন্ত ৮ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।আজ রবিবার বেলা ১১টায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে প্রখর রোদের মধ্যে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বরিশাল পূর্বাঞ্চলীয় প্রেসক্লাবের সভাপতি ফেরদৌসুর রহমানের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বি কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান, সহকারী শিক্ষক নিজামউদ্দিন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহজাহান সরদারসহ অন্যরা।

বক্তারা বলেন, সদর উপজেলার চরামদ্দি, টুঙ্গিবাড়িয়া এবং চাঁদপুরা ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র পথ সাহেবেরহাট থেকে কানাইপুরা সড়ক। এছাড়া আশপাশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের বহু সংখ্যক শিক্ষার্থী এই সড়ক দিয়ে চলাচল করে।

এলজিইডি গত ১৫ বছর আগে এই গ্রামীণ সড়কটি নির্মাণ করে। এরপর থেকে কোনো ধরণের সংস্কার না হওয়ায় ৮ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয়রা সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের কোনো উদ্যেগ নিচ্ছে না। তাই বাধ্য হয়েই এবার আন্দোলনে নামতে হয়েছে।দ্রুততম সময়ের মধ্যে এই সড়ক সংস্কারের কাজ শুরু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারও দেওয়া হয় মানববন্ধন থেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

সড়ক সংস্কারের দাবীতে বরিশালে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের সময় : 06:06:30 pm, Sunday, 21 July 2019