সংবাদ শিরোনাম:

সড়ক দূর্ঘটনায় নিহত বাবা-মা, জানে না ৩ বছরের আফরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:35:46 pm, Monday, 18 January 2021
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আফরা, বয়স সবে মাত্র তিন বছর। অথচ নিয়তি কী নিষ্ঠুর, সোমবার সকালেই বাবা-মা হারিয়েছে শিশুটি। কষ্ট বোঝার বয়স এখনো হয়নি, অথচ পাহাড়সম কষ্ট বইতে হবে তাকে।

প্রতিদিনকার মতো সকাল সাড়ে সাতটায় অফিসের উদ্দেশে বের হন তার পিতামাতা, আকাশ ইকবাল (৩৩) ও মায়া হাজারিকা (২৫) দম্পতি। বিমানবন্দর সড়কে দ্রুত গতির বাস চাপা দেয় তাদের মোটরসাইকেলকে। ঘটনাস্থলেই মারা যান দু’জন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বি এম ফরমান আলী বলেন, আকাশ-মিতুর মৃত্যুর সংবাদ দক্ষিণখানের বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শেষ দেখার স্মৃতি স্মরণ করে চলে বিলাপ-আহাজারি।

ঘটনাস্থল থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ নেয়া হয় ঢাকা মেডিকেলের মর্গে। সেখানেও স্বজনদের বিলাপ। কিছুতেই এই মৃত্যু মেনে নিতে পারছেন না তারা। ঘাতক আজমেরি পরিবহনের বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক ও সহকারী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সড়ক দূর্ঘটনায় নিহত বাবা-মা, জানে না ৩ বছরের আফরা

প্রকাশের সময় : 05:35:46 pm, Monday, 18 January 2021