সড়ক দুর্ঘটনায় বরিশালে নিহত ৩

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:02:27 pm, Saturday, 6 February 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

গৌরনদী প্রতিনিধি॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা ও ভূরঘাটার মাঝামাঝি খাঞ্জাপুর নামকস্থানে মিনিট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার ভোর রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চরলতা গ্রামের কাদের বয়াতীর ছেলে ট্রাকচালক আকতার হোসেন (৩০) ও বরিশাল সদর উপজেলার উত্তর জাগুয়া এলাকার আব্দুল আজিজ হাওলাদারের ছেলে কাভার্ডভ্যান চালক মোঃ রাসেল (২২) এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ট্রাকের হেলপার মোঃ সোহান (২২)।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, একটি বিকল মিনি ট্রাককে অন্য একটি মিনি ট্রাকেরসাথে বাঁশ দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে বাঁশে ত্রুটি দেখা দেয়। সেটি ঠিক করার সময় বরিশালগামী বেপরোয়াগতির একটি কাভার্ডভ্যান পেছন থেকে ট্রাক দু’টিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যান তিনটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

সড়ক দুর্ঘটনায় বরিশালে নিহত ৩

প্রকাশের সময় : 11:02:27 pm, Saturday, 6 February 2021