সংবাদ শিরোনাম:

সড়কের জায়গা দখল করে অনুমোদনহীন ভবন নির্মান করায় বিসিসির উচ্ছেদ অভিযান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:06:48 pm, Wednesday, 15 January 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

শামীম আহমেদ ॥ সড়কের জায়গা দখল করে অনুমোদনহীন ভবন নির্মান করায় বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।আজ বুধবার বেলা ১২ টার দিকে বরিশাল নগরীর দক্ষিণ চকবাজার এলকার বিউটি রোডে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।কর্পোরেশন সূত্রে জানা গেছে, এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ভবনের মালিককে নোটিশ দেয়ার পরও তারা কোন উদ্যোগ না নেয়ায় এই অভিযান চালানো হয়।

সূত্রমতে প্রায় ২৩ শতাংশ জমিতে একটি বানিজ্যিক ভবন এর কাজ চলছিল। এর মধ্যে প্রায় ৮ শতাংশ জমি সরকারি রাস্তার।স্থানীয় জনগণ, অবৈধভাবে নির্মানের বিষয়ে সিটি কর্পোরেশনে আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে এবং জনস্বার্থে ভবন মালিককে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়। সেটি ভবন মালিক কর্তৃপক্ষ না শোনায় বুধবার নির্মানাধীন ভবনের অবৈধ অংশ ভেঙ্গে দেয়া হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত থাকা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল বলেন, সরকারি রাস্তা দখল করে ভবনটি নির্মান করা হচ্ছিল।ভবন মালিককে নিয়ম বহির্ভুতভাবে সড়কের জায়গার ওপর ভবন নির্মাণ বন্ধ করতে নোটিশ দেয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ তা না শেনায় সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সড়কের জায়গা দখল করে অনুমোদনহীন ভবন নির্মান করায় বিসিসির উচ্ছেদ অভিযান

প্রকাশের সময় : 04:06:48 pm, Wednesday, 15 January 2020