সংবাদ শিরোনাম:

স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক হলেন ফ্লোরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:15:17 pm, Thursday, 13 August 2020
  • 23 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাকে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ দিয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

করোনার শুরু থেকে নমুনা পরীক্ষা এবং ব্রিফিং নিয়ে দেশের মানুষের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন মীরজাদি। পরে স্বাস্থ্য অধিদপ্তরের আরেক অতিরিক্ত মহাপরিচালক নাসিমা বেগম ব্রিফিং করে আসছিলেন।

করোনার সময়ে নানা অভিযোগে সমালোচিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে আবুল কালাম আজাদের পদত্যাগের পর আবুল বাসারকে নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয় সরকার।

মীরজাদি এখন অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসারের সঙ্গে কাজ করবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক হলেন ফ্লোরা

প্রকাশের সময় : 05:15:17 pm, Thursday, 13 August 2020