স্বাস্থ্যবিধি মনিটরিং এ গৌরনদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বাস্থ্যবিধি মনিটরিং এ গৌরনদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

স্বাস্থ্যবিধি মনিটরিং এ গৌরনদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

স্বাস্থ্যবিধি মনিটরিং এ গৌরনদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান




মোঃ সাইফুল ইসলাম (রনি),গৌরনদী প্রতিনিধি।। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে শুরু থেকেই উপজেলা প্রশাসন, গৌরনদী নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে যাচ্ছে।

 

সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি পরিপালনে গৌরনদী উপজেলা চত্ত্বর, গৌরনদী বন্দর ও গৌরনদী বাসস্ট্যান্ড, এলাকায় সকাল ১১:০০ টা থেকে দুপুর ০১: ০০ পর্যন্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।

 

অভিযানকালে মাস্ক না পরে ঘোরাফেরা করার ফলে অবহেলাজনিত কার্যক্রমের মাধ্যমে সংক্রামক রোগের বিস্তার ঘটতে পারে এমন অপরাধ সংঘটনের জন্য দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা অনু্যায়ী ০৬টি মামলায় মোট ০৬ জন পথচারীকে মোট ২৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনার সময় বাজারে আগত জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি পরিপালনে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় । অধিকন্ত গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় স্বাস্থ্যবিধি মেনে বাসগুলো যাত্রী তুলছে কিনা এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া কতটা মানা হচ্ছে তা মনিটরিং করা হয়।

 

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে ও স্বাস্থ্যবিধি পরিপালনে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD