স্বাস্থ্যখাতে ভয়াবহ লুটপাট সীমান্তে মানুষ হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বাস্থ্যখাতে ভয়াবহ লুটপাট সীমান্তে মানুষ হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

স্বাস্থ্যখাতে ভয়াবহ লুটপাট সীমান্তে মানুষ হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

স্বাস্থ্যখাতে ভয়াবহ লুটপাট সীমান্তে মানুষ হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা ভাইরাস পরীক্ষার ফি বাতিল, স্বাস্থ্যখাতে ভয়াবহ লুটপাট ও চরম অব্যবস্থাপনা এবং সীমান্তে মানুষ হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর কমিটি।

মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী নাসির উদিদন নাঈস, সহ-সভাপতি মুহাম্মদ সালমান ফারসি, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মো. তানভীর হোসেন, বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান প্রমুখ।

বক্তারা বলেন, ‘সরকার করোনা ভাইরাস পরীক্ষায় ২০০ থেকে ৫০০ টাকা ফি নির্ধারণ করেছে। আমরা এমন সংবিধান ও জনবিরোধী সিধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর মাধ্যমে দেশের করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

তারা বলেন, ‘মানুষ ধীরে ধীরে আরও দরিদ্র হচ্ছে। সরকারের এমন আত্মঘাতী সিদ্ধান্ত দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসার অধিকার হরণ করার নামান্তর। এর দায় সম্পূর্ণ সরকারকেই নিতে হবে। তাই অনতিবিলম্বে এ সংবিধান ও জনবিরোধী সিধান্ত বাতিলের আহ্বান জানাই।

বক্তারা বলেন, ‘সংকটাপন্ন অবস্থায় সাধারণ মানুষ যখন বিনা চিকিৎসায় প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছে তখনো স্বাস্থ্যখাতে চলছে সীমাহীন লুটপাট। এসব বন্ধ করতে হবে। এছাড়া সীমান্তে ভারতের বিএসএফ প্রায় প্রতিদিনই আমাদের দেশের নাগরিকদের গুলি করে হত্যা করছে। এ হত্যাকাণ্ডেরও সুষ্ঠু বিচারের দাবি জানাই।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD