স্বামীর সামনে গণধর্ষণের শিকার গৃহবধূ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বামীর সামনে গণধর্ষণের শিকার গৃহবধূ

স্বামীর সামনে গণধর্ষণের শিকার গৃহবধূ

স্বামীর সামনে গণধর্ষণের শিকার গৃহবধূ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সিলেটের এমসি কলেজের হোস্টেলে স্বামীর সামনে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

 

 

ধর্ষণের শিকার তরুণী স্বামীকে নিয়ে এমসি কলেজ ঘুরতে গিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ এমসি কলেজের হোস্টেল থেকে ওই দম্পতিকে উদ্ধার করেছে।

 

 

পুলিশ বলছে, অভিযুক্তদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে ঘটনার পরপর র‌্যাব-৯ সিলেটের এএসপি সামিউল আলম, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো সোহেল রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

 

স্থানীয়রা জানান, শুক্রবার সিলেটের এমসি কলেজে ঘুরতে আসেন ওই দম্পতি। ঘুরার এক পর্যায়ে রাত ৮ টার দিকে তরুণীর স্বামী সিগারেট খাওয়ার জন্য এমসি কলেজের গেইটের বাইরে বের হন। এ সময় কয়েকজন যুবক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যেতে চান। এতে তরুণীর স্বামী প্রতিবাদ করলে তাকে মারপিট শুরু করেন ওই যুবকরা। এক পর্যায়ে তরুণী ও তার স্বামীকে এমসি কলেজের হোস্টেলে নিয়ে যান তারা। সেখানে স্বামীকে বেঁধে তিন-চারজন যুবক তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। এসময় তাদের সঙ্গে থাকা একটি প্রাইভেটকার ছিনিয়ে নিয়ে যান ওই যুবকরা। পরে খবর পেয়ে পুলিশ এসে দম্পতিকে উদ্ধার করে।

 

 

ধর্ষণের শিকার গৃহবধূকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে প্রেরণ করে। এছাড়া তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি তাদের জিম্মায় নেয়।

 

 

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা বলেন, শুক্রবার রাত ৯ টার দিকে স্বামী-স্ত্রীকে ধরে নিয়ে কয়েক যুবক স্বামীকে মারপিঠ করে। তরুণীকে হোস্টেলের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে তিন-চার জন মিলে গণধর্ষণ করে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা শুরু করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD