স্বামীর সংসার ছেড়ে প্রেমিকের বাড়িতে অনশন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বামীর সংসার ছেড়ে প্রেমিকের বাড়িতে অনশন

স্বামীর সংসার ছেড়ে প্রেমিকের বাড়িতে অনশন

স্বামীর সংসার ছেড়ে প্রেমিকের বাড়িতে অনশন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ টাঙ্গাইলের সখীপুরে প্রেমের টানে স্বামীর সংসার ছেড়ে ৫ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক প্রেমিকা। এদিকে ঘটনার পরের দিন থেকেই উধাও হয়েছেন প্রেমিক জাহাঙ্গীর আলম। উপজেলার দাড়িয়াপুর ইউপির আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

জানা যায়, আকন্দপাড়ার প্রতিবেশি চাচাতো ভাই বোন একই ক্লাসে পড়তো। সেই থেকেই তাদের পছন্দ আর ভালবাসা। পরে মেয়েটির পার্শ্ববর্তী গ্রামে বিয়ে হলেও তাদের মোবাইলে সম্পর্ক থেকেই যায়।

 

 

গত ৮ দিন আগে তাদের সম্পর্কের কথা জানতে পারেন স্বামী। এরপর ওই প্রেমিকার প্রেমিককে বিয়ের চাপ দেয়। পরে ওই প্রেমিকা স্বামীর সংসার ছেড়ে ৫ দিন আগে গত বৃহস্পতিবার প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়। পরে মেয়ের পরিবার খবর পেয়ে এলাকার চেয়ারম্যান ও মেম্বারকে জানায়।

 

 

ঘটনার পরদিন সালিশী বৈঠকে বিষয়টি মীমাংসা করা হলেও একদিন পরেই ছেলের পরিবার মীমাংসা না মেনে ছেলেকে ভাগিয়ে দেয়। তারপর থেকেই মেয়েটি ছেলের বাড়িতে অবস্থান নেয়।

 

 

প্রেমিক জাহাঙ্গীরের পরিবারের লোকজন মেয়ে বিবাহিত ও বয়স বেশি বলে ছেলেকে অন্যত্র পাঠিয়ে দেয়ার বিষয়টি স্বীকার করেন।

 

 

অপরদিকে মেয়ের বাবার দাবি জাহাঙ্গীর তার মেয়ের সংসার ভেঙে দিয়ে এখন পালিয়ে বেড়াচ্ছে। পরিবারের পক্ষ থেকেও এর কোনো সুরাহা করছেন না। বিষয়টি মীমাংসায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

 

দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ বলেন, উভয়পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। মেয়ের পক্ষ মানছে কিন্তু ছেলে পক্ষ মানছে না বলেও জানান।

 

 

সখীপুর থানার ওসি মো. আমির হোসেন বলেন, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD