স্বামীর দায়ের কোপে গৃহবধূ নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বামীর দায়ের কোপে গৃহবধূ নিহত

স্বামীর দায়ের কোপে গৃহবধূ নিহত

স্বামীর দায়ের কোপে গৃহবধূ নিহত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চট্টগ্রামের সাতকানিয়ায় স্বামীর দায়ের কোপে নুসরাত শারমিন (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামী আবদুর রহিমকে (৩৮) আটক করেছে পুলিশ।

 

 

আবদুর রহিম ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা ৬নং ওয়ার্ড সিকদার পাড়ার রমজু মিয়ার ছেলে। কয়েক দিন আগে নুসরাত বাপের বাড়ি যান। বৃহষ্পতিবার দুপুরে স্বামীর ভাড়া বাসায় আসেন তিনি।

 

 

স্বামী আবদুর রহিম গত তিন মাস আগে উত্তর ঢেমশা আবেদীনের বাড়ির পাশে ভাড়া বাসায় স্ত্রী নুসরাতসহ এক ছেলে ও এক মেয়ে নিয়ে উঠেন। ওই ভাড়া বাসার পাশে ছিল আবদুর রহিমের বোনের বাড়ি।

 

 

নুসরাতের ভাই চলে যাওয়ার পর বাসার ভেতর কয়েকটি শব্দ ও নুসরাতের চিৎকার শুনতে পান পার্শ্ববর্তী বাড়ির তসলিমা আক্তার নামে এক নারী। এ সময় স্বামী আবদুর রহিম তার স্ত্রী নুসরাত ফাতেমীকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে বাইরে তালা লাগিয়ে ছেলেকে পার্শ্ববর্তী বোনের বাড়িতে রেখে আসেন। পরবর্তীতে আবার মেয়েকেও নিয়ে যান বোনের বাড়িতে।

 

 

এসময় আবদুর রহিমকে বলতে শুনেন, আজ আমার স্ত্রীকে মেরেই ফেলব। ঘরের ভেতর আহত স্ত্রীকে রেখে ৯৯৯ ফোন দিয়ে ঘটনার কথা বলে গা ঢাকা দেয়ার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে।

 

 

পরে পুলিশ ঘরের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় আহত নুসরাত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত শারমিন বৃহস্পতিবার রাতে মারা যান।

 

 

জানা যায়, স্বামী আবদুর রহিম সব সময় স্ত্রী নুসরাতকে ঘরের ভিতরে রেখে বাইরে তালা লাগিয়ে রাখতেন। স্ত্রীকে কোথাও বের হতে দিতেন না।

 

 

তার চাচাত ভাই ফরিদুল আলম বলেন, আবদুর রহিম একজন মানসিক প্রতিবন্ধী। তিনি বিগত ৪ বছর ধরে রোয়াংছড়ি এলাকা থাকতেন। তিনি ওখানে টিউশনি করতেন।

 

 

করোনার প্রাদুর্ভাবে লকডাউনের সময় তিনি বাড়ি চলে আসেন। ফরিদুল আলম আরও জানান, আবদুর রহিম বাড়িতে ঠিকমত থাকতেন না। বিভিন্ন সময় তিনি গরুর গোয়াল ঘরেও ঘুমাতেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD