স্বামীর তালাক দেয়ার কথা শুনে বরিশালে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বামীর তালাক দেয়ার কথা শুনে বরিশালে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর

স্বামীর তালাক দেয়ার কথা শুনে বরিশালে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর




নিজস্ব প্রতিনিধি॥  স্বামীর তালাক দেয়ার খবর শুনে আত্মহত্যার চেষ্টা করেছে স্ত্রী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে।

আত্মহননের চেষ্টা করা গৃহবধূ তানজিলা আক্তার রূপাতলী হাউজিং এলাকার আয়ুব আলীর মেয়ে এবং আমতলার মোড় পানির টেংকি সংলগ্নের বাসিন্দা ও কথিত ছাত্রলীগ নেতা রাসেল হাওলাদারের স্ত্রী।

গৃহবধূ জানায়, গত পাঁচ বছর পূর্বে ঝালকাঠির নলছিটি উপজেলার হদুয়া গ্রামের আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে রাসেল হাওলাদারের সাথে ইসলামী সরিয়া মোতাবেক বিয়ে হয় তার।

তবে বিয়ের বছর না যেতেই স্বামী কথিত ছাত্রলীগ নেতা দাবিদার রাসেল যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে। এ নিয়ে তাদের পরিবারে অশান্তির সৃষ্টি হয়। সর্বশেষ গত নয় মাস পূর্বে তানজিলার গর্ভের দুই মাসের ভ্রুন নষ্ট করে রাসেল। এই ঘটনায় একটি মামলাও বর্তমানে বিচারাধিন রয়েছে।

এদিকে বৃহস্পতিবার বিকেলে তানজিলা স্বামী কর্তৃক তাকে তালাক দেয়ার কথা শুনে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তানজিলা বলেন, আমি আমার পরিবারের লোকেদের কাছ থেকে শুনেছি যে রাসেল আমাকে তালাক দিয়ে কোন একটি কাগজ পাঠিয়েছে। এমন খবর শুনে বেঁচে থাকার ইচ্ছা ফুরিয়ে গেছে। এজন্যই আত্মহত্যা চেষ্টার পথ বেছে নেন বলে জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD