স্বামীকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বামীকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

স্বামীকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

স্বামীকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে মিজমিজি সাহেবপাড়ার নতুন মহল্লা এলাকায় এক গৃহবধূ (২৩) কে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূর স্বামীর বন্ধু মহসিন (৩৫) ও রজমান (৩২) নামে দুজনে রবিবার রাতে ধর্ষণের এ ঘটনা ঘটায় বলে উল্লেখ করা হয়েছে মামলায়। সোমবার সন্ধ্যায় ধর্ষণের অভিযোগে ওই গৃহবধূ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

 

 

মামলার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূর ছোট বোনকে নিয়ে তার স্বামী মুন্সীগঞ্জের সিরাজদি খা এলাকা থেকে এক মাস আগে অন্যকোথাও চলে যায়। পরবর্তীতে ওই গৃহবধূর বিভিন্ন স্থানে তার স্বামী ও ছোট বোনকে খোঁজাখুঁজি করতে থাকে। রবিবার রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজির সাহেবপাড়ার নতুন মহল্লা এলাকায় তার স্বামী ও বোনকে খুঁজতে আসলে তার স্বামীর বন্ধু মহসিনের সঙ্গে দেখা হয়। এ সময় তার স্বামী ও বোনের খোঁজ দেওয়ার কথা বলে মহসিন জসিমের নির্মাণাধীন একটি চারতলা ভবনের নিচতলায় নিয়ে যায়। এ সময় ওই গৃহবধূর সন্তানকে পাশে রেখে জোরপূর্বক মহসিন ধর্ষণ করে। পরে মহসিন তার বন্ধু রজমানকে ডেকে আনলে সে-ও ওই গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়েন। পরে ঘটনাটি তার আত্মীয়-স্বজনকে জানানোর পর সোমবার বিকেলে ধর্ষণের শিকার ওই গৃহবধু নিজেই সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

 

 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. কামরুল ফারুক বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার হাসপাতালে পাঠানো হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD