স্বর্ণালঙ্কারের লোভেই রাজাপুরের বকুলকে গলা কেটে হত্যা করে শাকিল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বর্ণালঙ্কারের লোভেই রাজাপুরের বকুলকে গলা কেটে হত্যা করে শাকিল

স্বর্ণালঙ্কারের লোভেই রাজাপুরের বকুলকে গলা কেটে হত্যা করে শাকিল

স্বর্ণালঙ্কারের লোভেই রাজাপুরের বকুলকে গলা কেটে হত্যা করে শাকিল




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে আব্দুল খালেকের স্ত্রী হোসনেআরা বেগম বকুল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। তার শরীরে থাকা স্বর্ণালঙ্কারের লোভেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন আসামি শাকিল ভূঁইয়া। রিমান্ডে পুলিশের কাছে হত্যার কারণ ও দায় স্বীকার করেছেন শাকিল। বৃহস্পতিবার দুপুরে রাজাপুর থানার এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

গ্রেতারকৃত শাকিল ভূঁইয়া নারায়ণগঞ্জের গোগনগর মশিনাবান্ধ গ্রামের বড় মসজিদ এলাকার শাহিন ভূঁইয়ার ছেলে।

 

 

পুলিশ জানায়, রিমান্ডে শাকিলের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ধাড়ালো চাকু, পরিত্যক্ত ঘরের চাবি, নিহত বকুলের হাতের বালা ও একটি আংটির গলানো সোনার পিণ্ড উদ্ধার করা হয়েছে।

 

 

ঘটনাস্থলের পাশেই মাটিতে পুঁতে রাখা অবস্থায় চাকু এবং একটি পরিত্যক্ত জমির ঝোপঝাড়ের মধ্য থেকে চাবি উদ্ধার করা হয় বলে এসআই শাহ আলম জানিয়েছেন।

 

 

তিনি জানান, ১৮ আগস্ট নারায়ণগঞ্জ ভূঁইয়াপাড়ায়র চাচাতো ভাই লিটনের বাসা থেকে শাকিলকে গ্রেফতার করা হয়। ২০ আগস্ট ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে। বুধবার (২৫ আগস্ট) রিমান্ড শেষে শাকিলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

এসআই শাহ আলম জানান, নারায়ণগঞ্জের শাকিল ও ঝালকাঠির দক্ষিণ রাজাপুরের বলাইবাড়ি এলাকার কাঞ্চন ফরাজির মেয়ে মনিকা একই গার্মেন্টসে চাকরির সুবাদে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর শাকিল স্ত্রী নিয়ে রাজাপুর বাইপাস এলাকায় ভাড়া থাকাকালীন হোসনেআরা বেগম বকুলের সঙ্গে পরিচয় হয়। পরবর্তীতে ঋণগ্রস্ত হয়ে পড়লে শাকিল ঝালকাঠিতে বাসা ভাড়া নেয় এবং সেখানেও ঋণগ্রস্ত হলে ৭ আগস্ট রাজাপুর টিঅ্যান্ডটি সড়কের একটি বাসায় ভাড়া ওঠে। একই এলাকায় থাকার সুবাদে শাকিল ও বকুলের একে অপরের বাসায় যাতায়াত ছিল।

 

 

তিনি আরো জানান, শাকিল ঋণের টাকা পরিশোধের জন্য বকুলের স্বর্ণালঙ্কারের লোভে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী ১৩ আগস্ট সন্ধ্যায় বকুলকে তার পরিত্যক্ত ঘর ভাড়া দেওয়ার জন্য দেখানোর নামে সেই ঘরে নিয়ে যায়। বকুল তালা খুলে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই শাকিল তার গলা চেপে ধরে এবং চাকু দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে। এরপর বকুলের শরীরে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে ঘরে তালা দিয়ে রাতেই নারায়ণগঞ্জে পালিয়ে যায়। পথে লঞ্চে বসে বকুলের মোবাইল নদীতে ফেলে দেয় সে। নারায়ণগঞ্জ গিয়ে ছদ্মবেশ ধরতে মাথা ন্যাড়া করে ফেলে। পরদিন (১৪ আগস্ট) পুলিশ ওই পরিত্যক্ত ঘর থেকে বকুলের গলাকাটা লাশ উদ্ধার করে। ওই রাতেই বকুলের ছেলে শফিকুল ইসলাম লিটন অজ্ঞাতদের আসামি করে রাজাপুর থানায় মামলা করেন। এর চারদিন পর গ্রেফতার হয় শাকিল ভূঁইয়া।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD