স্বরূপকাঠিতে সন্ধ্যা নদীতে শ্রমিকবাহী ট্রলারডুবি, নিখোঁজ ১ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বরূপকাঠিতে সন্ধ্যা নদীতে শ্রমিকবাহী ট্রলারডুবি, নিখোঁজ ১

স্বরূপকাঠিতে সন্ধ্যা নদীতে শ্রমিকবাহী ট্রলারডুবি, নিখোঁজ ১

স্বরূপকাঠিতে সন্ধ্যা নদীতে শ্রমিকবাহী ট্রলারডুবি, নিখোঁজ ১




স্বরূপকাঠি প্রতিনিধি॥ পিরোজপুরের স্বরূপকাঠিতে মালবাহী ট্রলারের ধাক্কায় মায়ের দোয়া নামে একটি শ্রমিকবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ইন্দুরহাট কালিবাড়ি খালের মোহনা সন্ধ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

 

এ ঘটনায় হাসান (৩৫) নামে এক শ্রমিক নিখোঁজ হন। নিখোঁজ হাসান বরিশালের বাখেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামের ইমদাদ হাওলাদারের ছেলে।

 

 

ডুবে যাওয়া ট্রলারের অপর শ্রমিক এমদাদুল মিলন জানায়, বিল্ডিং ঢালাইয়ের কাজে বানারীপাড়া থেকে তারা ৮ জন শ্রমিক মিক্সার মেশিনসহ স্টিলবডি ট্রলারে স্বরূপকাঠির বালিহারি গ্রামে যাওয়ার পথে ইন্দুরহাট কালিবাড়ি খালের মোহনায় অপর একটি মালবাহী জাহাজ ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শ্রমিকবাহী ট্রলারটি মালামালসহ ডুবে যায়। এ সময় ট্রলারে করে অন্য লোকজন এগিয়ে এসে শ্রমিকদের উদ্ধার করেন। কিন্তু শ্রমিক হাসান নিখোঁজ হয়।

 

 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১০টা পর্যন্ত হাসানের কোনো সন্ধান পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD