বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

স্বতন্ত্র প্রার্থী ও নৌকার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:23:14 pm, Wednesday, 29 November 2023
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : স্বতন্ত্র প্রার্থী ও নৌকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ায় চারজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে কথাকাটাকাটির জের ধরে ঝিনাইদহ শহরের ৩নং পানির ট্যাংপাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবলীগ কর্মী বাদল, আলিফ, হাফিজুর রহমান পলাশ ও কালু হোসেন আহত হন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শহরের ৩নং পানির ট্যাংপাড়ার একটি দোকানে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থক হাফিজুর রহমান পলাশ বসে ছিলেন। এ সময় ওই স্থানে আসেন যুবলীগ কর্মী মো: বাদলসহ কয়েকজন। রাজনৈতিক বিরোধ ও নির্বাচন নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির সুত্র ধরে উভয় পক্ষই ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এতে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে চারজন আহত হন। আহতদের মধ্যে হাফিজুর রহমান পলাশ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থক। অন্যদিকে যুবলীগ বাদল ও আলিফ নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিী সমির সমর্থক বলে পুলিশ জানায়।

ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসা শরিফুল ইসলাম শরিফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এ ঘটনায় উভয় পক্ষ ঝিনাইদহ সদর থানায় মামলা করেছেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মেহেদী ইসলাম টিটু জানান, হাসপাতালে আসা আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের মধ্যে দু-জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

স্বতন্ত্র প্রার্থী ও নৌকার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত

প্রকাশের সময় : 06:23:14 pm, Wednesday, 29 November 2023