সংবাদ শিরোনাম:

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:52:43 pm, Monday, 21 September 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষ্যে দেশের ৩টি জেলা, ৯টি উপজেলা ও ৬১টি ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সোমবার বিকালে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি হিসেবে সভাপতিত্ব করেন।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ফরিদপুর জেলা পরিষদে মো. শামসুল হক, মাদারীপুর জেলা পরিষদে মুনির চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদে মিছবাহুর রহমানকে মনোনীত করা হয়েছে।

এছাড়া উপজেলা নির্বাচনে নওগাঁ জেলার মান্দা উপজেলায় মো. এমদাদুল হক, যশোর জেলার যশোর সদর উপজেলায় নুরজাহান ইসলাম নীরা, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় রায়হান উদ্দিন শান্ত, খুলনা জেলা পাইকগাছা উপজেলায় মো. আনোয়ার ইকবাল, মাদারীপুর জেলার শিবচর উপজেলা আ. লতিফ মোল্লা, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় মো. ইকবাল আল আজাদ, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় মোহাম্মদ আলী, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় বি এইচ এম কবির আহমেদ, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় স্বজন কুমার তালুকদারকে মনোনীত করা হয়েছে।

এছাড়া আরো ৬১টি ইউনিয়ন নির্বাচনের প্রার্থী চুড়ান্ত করেছে আওয়ামী লীগ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

প্রকাশের সময় : 11:52:43 pm, Monday, 21 September 2020