বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

স্থানীয় সরকারের নির্দেশনাকে পাত্তা দিচ্ছে না নলছিটি পৌরসভা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:52:21 pm, Saturday, 23 October 2021
  • 0 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকারের নির্দেশনাকে উপেক্ষা করে ঝালকাঠির নলছিটি পৌরসভার ৭ জন অস্থায়ী (মাস্টাররোল) কর্মচারীকে মাসের পর মাস বেতন প্রদানের অভিযোগ উঠেছে। সবশেষ ১১ অক্টোবর ওই ৭ জন কর্মচারীকে বেতন বাবদ প্রায় অর্ধলক্ষ টাকা প্রদান করে পৌর কর্তৃপক্ষ।

অভিযোগ উঠেছে, এতে পৌরসভায় স্থায়ী কর্মচারীদের বেতন-ভাতা প্রদানে জটিলতা সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ব্যাহত হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড।

গত ৬ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সাংগঠনিক কাঠামো অনুসারে সুইপার, সুইপার সুপারভাইজার, কেয়ারটেকার, মৌলভী, পুরোহিত ও ডোম এই ৬টি পদের বাইরে মাস্টাররোলে কর্মচারী নিয়োগ না দিতে পৌরসভার মেয়রদের নির্দেশনা দেওয়া হয়। সংস্থাটির উপসচিব মোহাম্মদ ফারুক হোসেনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ওই ৬টি পদ ব্যতীত বিধিবহির্ভূতভাবে নিয়োগকৃত অস্থায়ী কর্মচারীদের নিয়োগ অনতিবিলম্বে বাতিল করে তা স্থানীয় সরকার বিভাগকে অবহিত করতে হবে।

এতে বলা হয়, সাংগঠনিক কাঠামোভুক্ত স্থায়ী পদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন এবং অস্থায়ী/চুক্তিভিত্তিক/আউটসোর্সিং/মাস্টাররোলে নিয়োগকৃত ওই ৬টি পদ ব্যতীত অন্যান্য অস্থায়ী কর্মচারীদের বেতন প্রদান করা যাবে না। এখন থেকে স্থানীয় সরকার বিভাগের অনুমোদন ব্যতীত কোনো স্থায়ী বা অস্থায়ী কর্মচারী নিয়োগ করা যাবে না। যে সকল পৌরসভা এসব নির্দেশনা যথাযথভাবে পালন করতে ব্যর্থ হবে, সে সকল পৌরসভার সকল প্রকার বরাদ্দ এবং উন্নয়ন প্রকল্পের কার্যক্রম স্থগিত রাখাসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নলছিটি পৌরসভা সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের ওই নির্দেশনা অমান্য করে মেয়র আব্দুল ওয়াহেদ খান ক্ষমতার অপব্যবহার করে পৌরসভার অস্থায়ী/চুক্তিভিত্তিক কর্মচারী রোজী সুলতানা (টিকা দানকারী), আরিফ হোসেন (বিদ্যুৎ হেলপার), ফজিলাতুন্নেছা মুন্নি (অফিস সহায়ক), মিজানুর রহমান পান্না (অফিস সহায়ক), রাসেল হোসেন (পাইপ লাইন মেকানিক), লিটন গাজী (অফিস সহায়ক) ও ডালিম বেগমের (অফিস সহায়ক) নিয়োগ বাতিল না করে বিধিবহির্ভূতভাবে বেতন প্রদান করেছেন। স্থানীয় সরকার বিভাগের ওই নির্দেশনার পরেও অস্থায়ী ৭ জন কর্মচারীকে দুই মাসের (আগস্ট ও সেপ্টেম্বর) বেতন প্রদান করেন মেয়র। এমনকি এ বিষয়টি স্থানীয় সরকার বিভাগকে অবহিত করেননি তিনি।

এদিকে বিধিবহির্ভূতভাবে পৌরসভায় আরও কয়েকজন অস্থায়ী কর্মচারী নিয়োগের পায়তারা চলছে বলে অভিযোগে উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার কিছু কর্মকর্তা এসব অভিযোগ করেন।

এ বিষয় নলছিটি পৌরসভার মেয়র আব্দুল ওয়াহেদ খান বলেন, স্থানীয় সরকারের নির্দেশনার ব্যাপারে আমি সুস্পষ্টভাবে অবগত নই। তবে এ ধরনের নির্দেশনা থাকলে তা অবশ্যই কার্যকর হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

স্থানীয় সরকারের নির্দেশনাকে পাত্তা দিচ্ছে না নলছিটি পৌরসভা

প্রকাশের সময় : 08:52:21 pm, Saturday, 23 October 2021