সংবাদ শিরোনাম:

স্থগিত হওয়া পরীক্ষাগুলো দ্রুত গ্রহণের দাবিতে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:55:26 am, Friday, 26 February 2021
  • 24 সংবাদটি দেখা হয়েছে

ববি প্রতিনিধি॥ স্থগিত হওয়া পরীক্ষাগুলো দ্রুত গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। সরকারি সিদ্ধান্তের কারণে চলমান পরীক্ষা বন্ধ হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেন তারা। হল, ক্লাস কার্যক্রম চালু না হলেও পরীক্ষা গ্রহণের দাবি জানান তারা।

বৃহস্পতিবার দুপুর ১টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে মানববন্ধন করেন তারা। এর আগে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে পরীক্ষা গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা।

বাংলা বিভাগের শিক্ষার্থী রাজু গাজীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইলিয়াস কবির, অর্থনীতি বিভাগের ইমরান হোসেন।

তাদের দাবি, করোনা পরিস্থিতিতে দীর্ঘ ১১ মাস তারা শিক্ষা-কার্যক্রম থেকে দূরে ছিলেন। এতে সেশনজটের সৃষ্টি হয়। পরবর্তীতে গত জানুয়ারি থেকে তাদের পরীক্ষা কার্যক্রম শুরু হলেও হঠাৎ গত ২৩ ফেব্রুয়ারি থেকে চলমান সব পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তারা আরো জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি তারা সরকারি সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষা স্থগিত করেছে। কিন্তু পরীক্ষা স্থগিত করার ফলে সেশনজটসহ নানা সমস্যায় আমাদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হবার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তাই প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের আহবান- হল কিংবা ক্লাস কার্যক্রম চালু না হলেও পরীক্ষা চলমান রাখার ওপর স্থগিতাদেশ তুলে নেয়া হোক।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ‘সরকারি নির্দেশনায় পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পুনরায় পরীক্ষা গ্রহণের ব্যাপারে আমরা ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ করবো।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

স্থগিত হওয়া পরীক্ষাগুলো দ্রুত গ্রহণের দাবিতে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের সময় : 12:55:26 am, Friday, 26 February 2021