স্ত্রীর বুকে পিস্তল ঠেকিয়ে সন্তানকে ছিনতাইয়ের চেষ্টা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্ত্রীর বুকে পিস্তল ঠেকিয়ে সন্তানকে ছিনতাইয়ের চেষ্টা

স্ত্রীর বুকে পিস্তল ঠেকিয়ে সন্তানকে ছিনতাইয়ের চেষ্টা

স্ত্রীর বুকে পিস্তল ঠেকিয়ে সন্তানকে ছিনতাইয়ের চেষ্টা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ময়মনসিংহের তারাকান্দায় শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর বুকে নকল পিস্তল ঠেকিয়ে ৭ মাসের সন্তানকে ছিনতাইয়ের চেষ্টা করেছেন স্বামী। এ সময় স্ত্রী মীম আক্তারের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তরিকুলকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেন।

 

 

সোমবার (২০ জুলাই) জেলার তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের কাকনীকোনা গ্রামে এ ঘটনা ঘটে। মীম আক্তার উক্ত গ্রামের মো. আব্দুস সাত্তারের মেয়ে। মো. তরিকুল ইসলাম একই জেলার সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের মুদারপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

 

 

মীম আক্তারের বাবা বলেন, দুই বছর আগে তরিকুলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিই। বিয়ের ছয় মাস যেতে না যেতেই যৌতুক দাবি করে তরিকুল। যৌতুকের টাকা না দেয়ায় শারীরিক ও মানসিক নির্যানের স্বীকার হয় মীম। এ নিয়ে সবসময় ঝগড়া লেগেই থাকত তাদের মাঝে। বিয়ের দেড় বছর পর ছেলে সন্তান জন্ম দেয় মীম। সন্তান জন্ম দেয়ার কিছুদিন পর আবারও যৌতুকের জন্য মীমের ওপর নির্যাতন শুরু করে তরিকুল।

 

 

গত শনিবার (১৮ জুলাই) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কথামতো মীমকে ফিরিয়ে নিতে শ্বশুরবাড়িতে আসে তরিকুল। কিন্তু কৌশলে ছেলেকে নিয়ে পালিয়ে যায় সে। পরে বাড়ির লোকজনের চাপে তরিকুল রোববার মীমের কাছে ছেলেকে রেখে নিজের বাড়িতে চলে যায়। সোমবার (২০ জুলাই) সন্ধ্যার পর তরিকুল আবারও শ্বশুরবাড়িতে আসে।

 

ছেলেকে নিয়ে যেতে চাইলে মীম কিছুতেই রাজি হয়নি। বাচ্চা দিতে অস্বীকৃতি জানালে রাত ৮টার দিকে মীমের বুকে নকল পিস্তল ঠেকিয়ে শিশু রামিমকে ছিনতাইয়ের চেষ্টা করে সে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তরিকুলকে আটকে মারধর করে পিস্তলসহ তারাকান্দা পুলিশের হাতে তুলে দেয়।

 

 

এ বিষয়ে তরাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, স্থানীয়রা তরিকুলের হাতে থাকা গ্যাস লাইটারকে পিস্তল ভেবে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছে। সেটি আসলে পিস্তলের মতো দেখতে গ্যাস লাইটার। মীম আক্তারের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ করলে তরিকুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD