বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

স্ত্রীর চোখের আলো কেড়ে নিতে চেয়েছিল যৌতুক লোভী স্বামী!,থানায় মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:51:55 pm, Monday, 15 March 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানায় যৌতুকের জন্য সাদিয়া (২১) নামের এক গৃহবধূর চোখ তুলে ফেলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দুপুরে এই ঘটনা ঘটলেও সোমবার সকালে ভুক্তভোগীর পরিবার এ নির্যাতনের তথ্য নিশ্চিত করেছে। এই ঘটনায় ওই ভুক্তভোগীর পরিবার কালকিনি উপজেলার ডাসার থানায় একটি মামলা দায়ের করেছে।

ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার ডাসার থানার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রাম গ্রামের কৃষক বারেক চৌকিদারের মেয়ে সাদিয়া বেগমের সঙ্গে একই থানার বালিগ্রাম ইউনিয়নের ঘুঙ্গিয়াকুল গ্রামের কাসেম মোল্লার প্রবাসী ছেলে নাসির মোল্লার এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়।

বিয়ের পর থেকেই বিভিন্ন সময় স্বামী নাসির মোল্লা স্ত্রী সাদিয়া বেগমকে যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে। কিন্তু সাদিয়ার পরিবার দরিদ্র হওয়ায় যৌতুকের টাকা দিতে ব্যর্থ হয়। আর এই কারণে যৌতুক লোভী স্বামী নাসির মোল্লা ক্ষিপ্ত হয়ে গত শনিবার দুপুরে পরিবারের লোকজন নিয়ে সাদিয়ার দু’চোখ তুলে ফেলার চেষ্ট ও মানসিকভাবে নির্যাতন করে।

পরে ডাসার থানা পুলিশের সহযোগীতায় নির্যাতিতার পরিবার গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে সাদিয়াকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এই ঘটনায় নির্যাতিত সাদিয়ার মা পারভীন বেগম বাদী হয়ে মেয়ের স্বামী নাসির মোল্লাসহ ৮ জনকে আসামি করে ডাসার থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে, ঘটনার পর থেকে সাদিয়ার স্বামী ও শশুর বাড়ির লোকজন পালাতক রয়েছেন।

মামলার বাদী পরভীন বেগম কান্না জরিত কণ্ঠে বলেন, আমার মেয়ে জামাই নাসিরের দাবী করা যৌতুকের টাকা দিতে না পারায় আমার মেয়েকে দিনের পর দিন প্রচণ্ড মারধর করতো। তার পরিবারের লোকজন নিয়ে আমার মেয়ের দু’চোখ তুলে ফেলার চেষ্টা করে। তাই আমি তাদের নামে মামলা করেছি।

এ বিষয় কথা বলতে অভিযুক্ত নাসির মোল্লার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

কালকিনি উপজেলার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন, এই ঘটনায় তারা (পরিবারের লোকজন) ত্রিপল নাইনে ফোন দিলে আমরা খবর পাই। পরে এসআই রিপনকে পাঠিয়ে ওই গৃহবধূকে আহত অবস্থায় উদ্ধার করেছি। গৃহবধূর পরিবারের দাবি, মেয়ে জামাই যৌতুকের জন্য মেয়ের চোখে আঙ্গুল দিয়ে চোখ উঠানোর চেষ্টা করে। এ ব্যাপারে একটি নিয়মিত মামলা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

স্ত্রীর চোখের আলো কেড়ে নিতে চেয়েছিল যৌতুক লোভী স্বামী!,থানায় মামলা

প্রকাশের সময় : 07:51:55 pm, Monday, 15 March 2021