স্ত্রীকে তালাক দিয়ে দুই মণ জিলাপি বিতরণ ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্ত্রীকে তালাক দিয়ে দুই মণ জিলাপি বিতরণ !

স্ত্রীকে তালাক দিয়ে দুই মণ জিলাপি বিতরণ !

স্ত্রীকে তালাক দিয়ে দুই মণ জিলাপি বিতরণ !




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাইবান্ধার পলাশবাড়ীতে গোলাম মোস্তফা (৪৫) নামে এক ব্যক্তি স্ত্রীকে তালাক দিয়ে এলাকায় দুই মণ জিলাপি বিতরণ করেছেন। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

 

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামে স্থানীয় শাহ আলম কাজীর উপস্থিতিতে উভয়ের সম্মতিতে তালাক সম্পন্ন হয়।

 

 

স্থানীয়রা জানান, প্রায় এক যুগ আগে মোস্তফা এবং ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর প্রথম কিছুদিন তাদের সংসার ভালো চললেও সন্তান জন্মের পরপরই তাদের মধ্যে কলহ শুরু হয়। প্রায়ই তাদের সংসারে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। স্থানীয়ভাবে অনেকবার সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

 

 

এ বিষয়ে গোলাম মোস্তফা জানান, স্ত্রী আমার অবাধ্য ছিল। জীবন অতিষ্ঠ করে তুলেছিল। ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমাদের তালাক সম্পন্ন হয়েছে। এখন আমি মুক্ত, তাই খুশি হয়ে গ্রামে দুই মণ জিলাপি বিতরণ করেছি। গ্রামের সকল লোককে খাওয়াতে যদি আরও জিলাপির প্রয়োজন হয় তাও করবো।

 

 

বিষয়টি নিশ্চিত করে কাজী শাহ আলম জানান, সাংসারিক জীবনে বনিবনা না হওয়ায় ওই দম্পতি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। খবর পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তালাক সম্পন্ন করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD