সংবাদ শিরোনাম:

স্কুল খুলার পরই প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে ১ হাজার টাকা উপহার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:12:28 pm, Tuesday, 1 June 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে প্রায় ১৫ মাস পর আগামী ১৩ জুন দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার কথা রয়েছে। আর স্কুল খুলার পরই উপহার হিসেবে ক্ষুদে শিক্ষার্থীদের এক হাজার করে টাকা দেবে সরকার।

গণশিক্ষা মন্ত্রণালয় ও উপবৃত্তি প্রকল্প সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ঘোষিত কিডস অ্যালাউন্স হিসেবে জামা-জুতা কেনার জন্য শিক্ষার্থীদের এ টাকা দেয়া হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ছয় মাসের উপবৃত্তি বিতরণ চলছে। এ টাকা বিতরণ শেষ হওয়ার পর জুনের ১০ তারিখের পর জামা-জুতা কেনার জন্য কিডস অ্যালাউন্স বাবদ এক হাজার টাকা বিতরণ শুরু হবে। তবে কোনো কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলেও জুনের মধ্যে এ টাকা পাবে শিক্ষার্থীরা।

এদিকে এককালীন টাকা বিতরণের জন্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শেষ হয়েছে। সংশ্লিষ্ট দফতর এ খাতের প্রয়োজনের অর্থ ছাড় করেছে। এখন শুধু সময় সুযোগ মতো শিক্ষার্থীদের মায়ের নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

এসব প্রসঙ্গে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী বলেন, এখন ২০২০ সালের শেষ ছয় মাসের উপবৃত্তি বিতরণ করা হচ্ছে। এটা শেষ হলেই জামা-জুতা কেনার জন্য এককালীন এক হাজার টাকা বিতরণ শুরু হবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

প্রাথমিক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষার্থীদের ২০২০ সালের উপবৃত্তির তিন কিস্তির ও এককালীন কিডস অ্যালাউন্স বাবদ ৩ হাজার ৫০০ কোটি টাকা ছাড় করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

স্কুল খুলার পরই প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে ১ হাজার টাকা উপহার

প্রকাশের সময় : 01:12:28 pm, Tuesday, 1 June 2021