বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা,থানায় নালিশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:34:14 pm, Monday, 23 November 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে চাচার বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জাহাঙ্গীর আলম পলাতক রয়েছেন। এ ঘটনায় সোমবার দুপুরে উপজেলার পাগলা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা। এর আগে, ১৭ নভেম্বর রাতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জাহাঙ্গীর আলম পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের কান্দি নামাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি ও ভুক্তভোগী ছাত্রীর বাবার চাচাতো ভাই।

ভুক্তভোগী স্কুলছাত্রী জানান, প্রায় প্রতিদিনই রাস্তা-ঘাট এমনকি বাড়ির আশপাশেও আপত্তিকর কথা বলে তাকে উত্ত্যক্ত করতেন জাহাঙ্গীর। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসতঘরের কাছেই টয়লেটে যান তিনি। টয়লেট থেকে বের হওয়া মাত্রই জাহাঙ্গীর তাকে পেছন থেকে মুখ চেপে ধরে মাটিতে ফেলে জামা ছিঁড়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে জাহাঙ্গীর পালিয়ে যায়। ঘটনার পর থেকে মেয়েটি উপজেলার চরআলগী ইউনিয়নে নানার বাড়িতে থাকছেন।

মেয়েটির বাবা জানান, স্থানীয় ইউপি সদস্য ঘটনার পর থেকে বিচার করে দেবেন বলে আমাদের আটকে রেখেছেন। এখন বলছেন জাহাঙ্গীরকে ধমক দিয়ে দেবেন। তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ করতে হয়েছে।

ইউপি সদস্য এমদাদুল বলেন, মেয়েটিকে বিয়ে দিতে হবে, তাই দুই পক্ষকে মিলিয়ে দিয়েছি।

কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আরিফুন নাহার বলেন, আমাকে ঘটনাটি শিক্ষা অফিস থেকে জানানো হয়েছে। অভিযুক্ত দফতরিকে শিক্ষা অফিসে পাঠানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।

পাগলা থানার ওসি শাহীনুজ্জামান খান বলেন, এ ঘটনায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা,থানায় নালিশ

প্রকাশের সময় : 08:34:14 pm, Monday, 23 November 2020