বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

সৌদি আরবে ঈদ উদযাপন ৩০ মার্চ, বাংলাদেশের অপেক্ষা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:41:43 pm, Saturday, 29 March 2025
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে এবং রোববারকে আনুষ্ঠানিকভাবে ঈদের শুরু হিসেবে ঘোষণা করেছে।

বিশ্বব্যাপী পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের দিনটি চিহ্নিত করতে শাওয়াল মাসের চাঁদ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইরানসহ অনেক দেশই ঈদের তারিখ ঘোষণা করেছে।

সৌদি আরবের দুটি পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ এক পোস্টে জানায়, দেশটির ২০টিরও বেশি স্থানে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য পর্যবেক্ষণ কার্যক্রম চলছিল। সৌদি আরবের ইসলামিক ক্যালেন্ডারে, ২৯ রমজানে চাঁদ দেখা যাওয়ায় পবিত্র রমজান মাসটি ২৯ মার্চ শেষ হবে এবং ৩০ মার্চ ঈদ উদযাপিত হবে।

বাংলাদেশে প্রতিবছর রমজান মাস শেষে ঈদের চাঁদ দেখা ও ঈদ উদযাপন নিয়ে আলোচনা-সমালোচনা চলতে থাকে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশে অনেক স্থানে ঈদ উদযাপন করা হয়। তবে এবারের ঈদের তারিখ নিয়ে আলোচনার মাঝে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৩০ মার্চ, ২৯ রমজান সূর্যাস্তের সময় শাওয়াল মাসের চাঁদের বয়স হবে ১.০৫ দিন। সেই সাথে ৩১ মার্চ চাঁদের বয়স হবে ২.০৫ দিন। চাঁদের স্থায়িত্ব থাকবে ৩০ মার্চ সন্ধ্যায় ৪৩ মিনিট, আর পরের দিন আকাশে চাঁদের উপস্থিতি থাকবে ৫১ মিনিট।

আবহাওয়া অধিদপ্তরের মতে, মেঘমুক্ত আকাশে ৩০ মার্চ সন্ধ্যায় খালি চোখেই দেখা যেতে পারে শাওয়াল মাসের চাঁদ। যদিও সৌদি আরবসহ অন্যান্য দেশের সঙ্গে একসঙ্গে ঈদ উদযাপন নিয়ে আলোচনা রয়েছে, ইসলামি চিন্তাবিদরা কোরআন ও হাদিসের নির্দেশনানুসারে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে সরকার সৌদি আরবের সঙ্গে একই দিনে ঈদ উদযাপন সম্পর্কে সিদ্ধান্ত নেবে। ৩০ মার্চ সন্ধ্যা ৬টা ৩২ মিনিট থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত চাঁদ দেখা যাবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি আরবে ঈদ উদযাপন ৩০ মার্চ, বাংলাদেশের অপেক্ষা

প্রকাশের সময় : 09:41:43 pm, Saturday, 29 March 2025