সংবাদ শিরোনাম:

সেনাবাহিনী প্রধানকে ‘সেনাবাহিনী পদক’ প্রদান করলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:16:18 pm, Saturday, 21 November 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি’কে ‘সেনাবাহিনী পদক’ (এসবিপি) প্রদান করেছেন।

আজ শনিবার গণভবনে তাঁর হাতে ‘সেনাবাহিনী পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে দৃষ্টান্তমূলক অবদানের জন্য সেনাবাহিনী প্রধানকে এ পদক প্রদান করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরদিপ্তরের (আইএসপআির) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আইএসপআিরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২০’ উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি সেনাবাহিনী প্রধানের হাতে এ পদক তুলে দেন।

এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, আরসিডিএস, পিএসসি (অব.); নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সেনাবাহিনী প্রধানকে ‘সেনাবাহিনী পদক’ প্রদান করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : 09:16:18 pm, Saturday, 21 November 2020