সংবাদ শিরোনাম:

সেজেগুজে বিয়েতে যাওয়ায় স্ত্রীকে ছুরি দিয়ে হত্যা করলো স্বামী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:33:48 pm, Thursday, 17 December 2020
  • 21 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে সেজেগুজে অংশগ্রহণ করায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মাদারীপুরে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা রফিজউদ্দিন সরদারের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত স্ত্রীর নাম কুলসুম বিবি ও ঘাতপক স্বামীর নাম আব্বাস হাওলাদার।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার আব্বাস হাওলাদারের বড় ভাই ফজল হাওলাদারের মেয়ে সেলিনার বিয়ের অনুষ্ঠানে গৃহবধূ কুলসুম সেজেগুজে অংশগ্রহণ করেন। এতে প্রতিবন্ধী স্বামী তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন। এই ঘটনা নিয়ে শনিবার সকালে কুলসুমকে মারধর করেন তিনি।

এসময় প্রতিবেশীরা কারণ জানতে চাইলে কুলসুম পুরো ঘটনাটিকে খুলে বলেন। এরপর প্রতিবেশীরা দুইজনের মিমাংসা করে দেন। কিন্তু ঘটনার জের ধরে রাতে আব্বাস হাওলাদার স্ত্রী কুলসুমের হাত-পা রশি দিয়ে বেধে বেধড়ক পেটান। এসময় স্বামীর নির্যাতনে কুলসুম জ্ঞান হারিয়ে ফেলেন। এক পর্যায়ে আব্বাস কুলসুমের মৃত্যু নিশ্চিতে গলায় ছুরিকাঘাত করেন।

এসময় স্থানীয়রা গৃহবধূর চিৎকারে এগিয়ে এলে আব্বাস পালিয়ে যান। পরে কুলসুমকে গুরুতর অবস্থায় প্রথমে পাঁচ্চর রয়েল হাসপাতাল, এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু ঢাকা নেয়ার আগে বৃহস্পতিবার ভোরে দুই সন্তানের জননী কুলসুমের মৃত্যু হয়।

তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পরলে স্বামীর পুরো পরিবার এলাকা ত্যাগের চেষ্টা করে। এসময় অভিযুক্ত আব্বাসের দুই ভাই জয়নাল ও আয়নালকে আটক করেছে পুলিশ।

এছাড়াও কুলসুমের মৃতদেহ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এমদাদ হোসেন জানান,

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সেজেগুজে বিয়েতে যাওয়ায় স্ত্রীকে ছুরি দিয়ে হত্যা করলো স্বামী

প্রকাশের সময় : 10:33:48 pm, Thursday, 17 December 2020