সংবাদ শিরোনাম:

সেচ্ছায় আত্মসমর্পণ করতে থানায় হাজির বরিশালের গণমাধ্যমকর্মীরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:19:40 pm, Thursday, 20 May 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রথম আলোর সিনিয়র প্রতিবেদক রোজিনা ইসলামকে আটক ও হেনস্থার প্রতিবাদে সেচ্ছায় আত্মসমর্পণ করতে থানায় হাজির হয়েছেন বরিশালের গণমাধ্যমকর্মীরা।

আজ বৃহস্পতিবার (২০মে) সকাল ১১টায় বরিশালের স্থানীয় পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের উদ্যোগে সেচ্ছায় আত্মসমর্পণ করতে আবেদন নিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় হাজির হন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

গণমাধ্যমকর্মীদের কথা শুনে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, কোন নাগরিক অপরাধী না হলে সেচ্ছায় আত্মসমর্পণ করবে এটির কোন বিধান নেই। এসময় গণমাধ্যর্মীরা তাদের গণস্বাক্ষরিত আবেদন ওসির হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল, সাবেক ক্রীড়া সম্পাদক কেএম নয়ন, সাংবাদিক শামীম আহম্মেদ, বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশালের কোষাধ্যক্ষ মারুফ হোসেন, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, ভোরের কাগজের বরিশাল প্রতিনিধি এম.কে রানা, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মুসফিক সৌরভ,

নিউজ বাংলার বরিশাল ব্যুরো তন্ময় তপু, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ, মেডিক্যাল জার্নালিষ্ট এসোশিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল শাহিন, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের যুগ্ম সম্পাদক আরিফ হোসেন, এম.আর মন্টু, বরিশাল অনলাইন প্রেসক্লাবের উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান রিমু, সাংবাদিক জুবায়ের ইসলাম প্রমুখ।

বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান জানান, সাংবাদিক রোজিনা ইসলাম যে পদ্ধতিতে তথ্য সংগ্রহ করেছেন আমরাও সেভাবে তথ্য সংগ্রহ করি। তিনি যদি অপরাধী হন তাহলে আমরাও একই অপরাধে অপরাধী। তাই আমরা সেচ্ছায় আত্মসমর্পণ করতে থানায় হাজির হয়েছি।

সেচ্ছায় আত্মসমর্পণ করতে থানায় হাজির বরিশালের গণমাধ্যমকর্মীরা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সেচ্ছায় আত্মসমর্পণ করতে থানায় হাজির বরিশালের গণমাধ্যমকর্মীরা

প্রকাশের সময় : 11:19:40 pm, Thursday, 20 May 2021