সংবাদ শিরোনাম:

সেই চেয়ারম্যান বরখাস্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:48:58 pm, Thursday, 17 December 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কুড়িগ্রামের উলিপুরে জন্ম তারিখ পরিবর্তন করে ৯ম শ্রেণি পড়ুয়া কিশোরীকে বাল্যবিয়ে করার অপরাধে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছেন বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকারকে। গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

গত ১ নভেম্বর (রবিবার) ৪৫ বছর বয়সী ওই চেয়ারম্যান জন্ম তারিখ জালিয়াতির মাধ্যমে একই ইউনিয়নের দোলন গ্রামের প্রতিবন্ধী ওসমান গনি সরকার ওরফে বাচ্চুর ৯ম শ্রেণি পড়ুয়া বকসীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বর্নিতা ওসমান বর্নিকে বিয়ে করেন।

বাল্যবিয়ের খবরটি বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে প্রকাশ হলে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার তদন্ত করে সত্যতা পান। তদন্ত প্রতিবেদন অনুযায়ী (১৫ ডিসেম্বর) তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকারের বহিষ্কার আদেশ পাওয়ার কথা স্বীকার করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সেই চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশের সময় : 06:48:58 pm, Thursday, 17 December 2020