সুস্থ সাহেদ ক্যামেরায় উঁকি মেরেই শুয়ে পড়লেন !(ভিডিও) Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সুস্থ সাহেদ ক্যামেরায় উঁকি মেরেই শুয়ে পড়লেন !(ভিডিও)

সুস্থ সাহেদ ক্যামেরায় উঁকি মেরেই শুয়ে পড়লেন !(ভিডিও)

সুস্থ সাহেদ ক্যামেরায় উঁকি মেরেই শুয়ে পড়লেন !(ভিডিও)
ফাইল ছবি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা পরীক্ষার কেলেঙ্কারিতে জড়িয়ে গ্রেপ্তার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ‘অসুস্থবোধ’ করায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 

মঙ্গলবার (১৮ আগস্ট) দ্বিতীয় দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে নেওয়া হচ্ছিল। এ সময় ‘বুকে ব্যথা অনুভব’ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

 

 

কিন্তু সাহেদ অসুস্থতার নাটক করছেন কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ হাসপাতালে তিনি সুস্থ মানুষের মতোই তিনি বসেছিলেন। কিন্তু দরজার কাচের ভেতর দিয়ে বাইরে টিভি ক্যামেরা দেখে তিনি দু’বার উঁকি মেরে দ্রুত শুয়ে পড়েন।

 

 

ভিডিওতে দেখা যায়, অসুস্থতার অভিনয় করা শাহেদ সম্পূর্ণ সুস্থ অবস্থায় বসে ছিলেন হাসপাতালের জরুরি বিভাগে। এ সময় তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল। জরুরি বিভাগে বসেই তিনি সুস্থ মানুষের মতই আচরণ করছিলেন ও কথা বলছিলেন। তবে সাংবাদিকের ক্যামেরা দেখা মাত্রই অসুস্থতার ভান করে হাসপাতালের বেডে শুয়ে পড়েন এবং রোগী সাজার চেষ্টা করেন।

 

 

জানা গেছে, ফারমার্স ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

 

 

রিমান্ডের দ্বিতীয় দিন মঙ্গলবার (১৮ আগস্ট) তাকে দুদক প্রধান কার্যালয়ে আনা হচ্ছিল। পথের মধ্যে তিনি ‘অসুস্থ’ হয়ে পড়েন। তাকে বিএসএমএমইউ চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 

বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন গণমাধ্যমকে বলেন, মো. শাহেদকে সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে আনা হয়েছে। এখন তিনি কার্ডিওলজির জরুরি বিভাগে চিকিৎসাধীন। তার ইসিজি রিপোর্ট ভালো। আরও কিছু পরীক্ষা করা হবে।

 

 

এর আগে সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতেও শাহেদকে বিএসএমএমইউতে আনা হয়েছিল বলে জানান তিনি।

 

 

নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ, করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, সার্টিফিকেট দেওয়া ও রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে গত ৬ জুলাই রিজেন্ট গ্রুপের দুটি হাসপাতালে অভিযান চালান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযোগের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদসহ ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

 

এরপর গত ১৫ জুলাই ভোরে র‌্যাবের বিশেষ অভিযানে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদী তীরের সীমান্ত এলাকা থেকে শাহেদকে গ্রেফতার করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD