বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

সুষ্ঠু নির্বাচনে বিজিবিকে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:20:46 pm, Monday, 29 December 2025
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিকে আরও সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) পিলখানায় বিজিবি দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব নির্দেশনা দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত দিয়ে কোনো মাদক বা অবৈধ পণ্য যেন দেশে প্রবেশ বা দেশ থেকে পাচার হতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব কর্মকর্তা বা সদস্য চোরাকারবারি ও মাদক পাচারকারীদের সহায়তা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্ত ব্যবহার করে কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন দেশ ছাড়তে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্তসংক্রান্ত সমস্যা কৌশল ও দক্ষতার সঙ্গে মোকাবিলার নির্দেশ দেন তিনি।

বিজিবি সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘চেইন অব কমান্ড’-এর প্রতি পূর্ণ আনুগত্য বজায় রেখে শৃঙ্খলা ও প্রশিক্ষণের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না। পাশাপাশি অধীনস্থ সদস্যদের কল্যাণ ও সমস্যার দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

সুষ্ঠু নির্বাচনে বিজিবিকে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ

প্রকাশের সময় : 12:20:46 pm, Monday, 29 December 2025