বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

সুপারির বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:34:55 pm, Sunday, 10 May 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ লক্ষ্মীপুরের রায়পুরে একটি সুপারির বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। রোববার (১০ মে) সকালে উপজেলার চরমোহনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সোলতানিয়া স্কুলের পণ্ডিত বাড়ির বাগান থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

উদ্ধারকারী ফাতেমা বেগম বলেন, তিনি যখন বাগানে নবজাতকটি পান তখন তাকে উল্টো করে ফেলে রাখা হয়েছিল। এছাড়া নবজাতকের কাপড়ের রশি প্যাঁচানো ছিল। নবজাতক শিশুটি ছেলে। পরে তিনি পুলিশের সহযোগিতায় নবজাতককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সে আমার তত্ত্বাবধানে সুস্থা রয়েছে।

এসআই শেখ কামাল হোসেন বলেন, নবজাতকের জন্য প্রয়োজনীয় কাপড়, খাদ্য ও ওষুধপত্র কিনে দিয়েছি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্ভবত তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তাছাড়া বাগানের ভেতর শিয়াল-কুকুরও খেয়ে ফেলতে পারত। তবে আল্লাহর অশেষ কৃপায় সে বেঁচে আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী জানান, ওই নবজাতক একটি ছেলে। তাকে নেওয়ার জন্য অনেকেই আগ্রহ দেখান। কিন্তু উদ্ধারকারী পরিবারের আগ্রহের কারণে তাদের কাছেই আপাতত লালনপালনের ভার দেওয়া হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সফিক পাঠান জানান, আজ (রোববার) সকাল ৭টার দিকে পণ্ডিত বাড়ির একটি বাগানে নবজাতকের কান্নার আওয়াজ পাওয়া যায় বলে স্থানীয় ভ্যানচালক তাহেরের স্ত্রী ফাতেমা নামের এক গৃহবধূকে খবর দেন। পরে ফাতেমা নবজাতককে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ নবজাতক ও ফাতেমাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সে ফাতেমার তত্ত্বাবধানে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

সুপারির বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার

প্রকাশের সময় : 03:34:55 pm, Sunday, 10 May 2020