সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় হয়রানির অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় হয়রানির অভিযোগ

সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় হয়রানির অভিযোগ




ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে সুদ ব্যাবসায়ীর হাত থেকে রেহাই পেতে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেয়া সহ প্রতিকার চেয়ে প্রসাশনের দৃষ্টি কামনায় সংবাদ সম্মেলন করায় মিথ্যা মামলার শিকার হয়েছেন শুক্কুর হাওলাদার নামের এক দিনমজুর। শুক্কুর উপজেলার গালুয়া দূর্গাপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে।

বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় স্থানীয় মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্র কনভেশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন শুক্কুর এর মা সাহিদা বেগম।

তিনি লিখিত বক্তব্যে বলেন, ২০০৭ সালে আমার ছেলে শুকুর অভাবেব তাড়নায় গালুয়া বাজারের রফিক শরীফের কাছ থেকে দশ হাজার টাকা সুদে নেয়। সেই থেকেই আমার ছেলে রফিক শরীফের সাথে সুদে টাকা নেওয়া দেওয়ায় জড়িয়ে পড়ে। পরে রফিক শরীফ দৈনিক কিস্তির সমিতি করলে আমার ছেলের কাছ থেকে ছয়শত টাকার সাদা স্টাম্প ও দুটি কার্টিজ পেপারে সই রেখে পূর্বের সুদের টাকা লোন দেখিয়ে তার সমিতির রেজিস্টার খাতায় বিভিন্ন কৌশলে স্বাক্ষর নিয়ে মোটা অংকের টাকা বসিয়ে শুক্কুর’কে সর্বশান্ত করে। আমার ছেলে দশ হাজার টাকার জন্য রফিক শরীফকে প্রায় আট লক্ষ টাকা পরিশোধ করেছে।

কিন্তু এখনও রফিক শরীফ আমার ছেলের কাছে টাকা দাবি করে। রফিক শরীফের হাত থেকে বাঁচতে শুক্কুর গত ২ নভেম্বর পুলিশ সুপার , জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দেয় এবং ৮ নভেম্বর রাজাপুরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে। সেই সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদ দেখে ১১ নভেম্বর ঝালকাঠি থেকে সাংবাদিক পরিচয়ে দুইজন লোক আমাদের বাড়িতে এসে শুক্কুর’কে খুজতে থাকে।

তারা আমার ছেলেকে বাড়িতে না পেয়ে আমার কাছ থেকে তার মোবাইল নম্বর নিয়ে ফোন করে বাড়িতে আসতে বলে। তাদের ফোন পেয়ে বাড়িতে আসলে রফিক শরীফের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে চায় এবং কিছু সময় কথা বলার পর চলে যাবার সময় আমাদের কাছে ঝালকাঠি থেকে আসা বাবদ খরচ দাবি করে। আমরা টাকা না দেয়ায় তারা আমাদেরকে হুমকি দিয়ে বাড়ী থেকে চলে যায়। তখন আমার ছেলেও দিন মজুরী কাজের জন্য আমতলা বাজারে চলে যায়।

১২ নভেম্বর সকালে লোক মারফত শুনি আমার ছেলের বিরুদ্ধে রফিক শরীফ রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। রফিকের হাত থেকে বাচঁতে আমার ছেলে শুক্কুর সংবাদ সম্মেলন করায় আমার ছেলেকে মিথ্যা মামলায় আসামী করেছে। রফিকের করা মামলার সাথে শুক্কুরের কোনো সম্পর্কই নেই।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শুক্কুরের মা প্রশাসন সহ সংশ্লিস্ট কর্তৃপক্ষের কাছে দাবী করে বলেন, রফিকুলের করা প্রতারণা মামলার অন্য আসামীদের সাথেও আমার ছেলে শুক্কুরের কোন পূর্বের পরিচয় বা সম্পর্ক নেই যা তদন্ত করলেই সত্য উদঘাটন হবে। রফিকের করা মিথ্যা মামলা থেকে আমার নির্দোষ ছেলে শুক্কুরের অব্যাহতি চাই।

এ বিষয়ে রফিকুল শরীফ বলেন, শুক্কুরের সাথে আমার গাছের ব্যাবসার লেনদেন আছে। এবং ১১ নভেম্বর ঝালকাঠি থেকে সাংবাদিক পরিচয়ে দুই জন প্রতারক মোল্লা শাওন ও কবির আমার কাছে শুক্কুরের নাম বলায় তার নামে মামলা করেছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD