সুগন্ধা নদীর তীরে মাটি কাটার অপরাধে তিনজনকে আটক Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সুগন্ধা নদীর তীরে মাটি কাটার অপরাধে তিনজনকে আটক

সুগন্ধা নদীর তীরে মাটি কাটার অপরাধে তিনজনকে আটক




ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার দেউড়ি এলাকায় সুগন্ধা নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা এবং ৩ জনকে আটক করা হয়েছে।

রবিবার (২১জানুয়ারী) বিকেলে মাটি কাটার সময় তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন ট্রলারের মালিক ঝালকাঠি কৃষ্ণকাটি এলাকার দলু পাটোয়ারীর ছেলে মাহবুব পাটোয়ারী, অন্য দুইজন হচ্ছে আমতলী গোপখালী ইউনিয়নের আজাহার আলীর ছেলে আব্বাস ও আমতলী চাড়াখালি ইউনিয়নের রাজ্জাকের ছেলে আলামিন। এরা দুজন মাটি কাটা শ্রমিক। বিষয়টি নিশ্চিত করছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মহিন উদ্দিন।

আটককৃতদের ঝালকাঠি গুরুধাম এলাকায় ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে ট্রলারের মালিক মাহবুব পাটোয়ারীকে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, এদের সাথে থাকা শ্রমিক আব্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং আলামিনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) মহিন উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংএছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মহিন উদ্দিন বলেন, ভাঙ্গন তীরবর্তী এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মাটি বালু উত্তোলন আইনে আসামিদের দন্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ রকমের অপরাধ না করার জন্য আসামিদের সতর্ক করেন। অভিযানে ঝালকাঠি সদর থানা পুলিশের একটি টিম ও আনসার ব্যাটালিয়নের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।

উল্লেখ্য, মাটি কাটার অপরাধে ২০২৩ সালের জানুয়ারি মাসে ট্রলার মালিক মাহবুব পাটোয়ারীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD