সুগন্ধা ও বিষখালীতে ইলিশ নিধন উৎসব, অভিযানের পূর্বেই খবর পাচ্ছে জেলেরা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সুগন্ধা ও বিষখালীতে ইলিশ নিধন উৎসব, অভিযানের পূর্বেই খবর পাচ্ছে জেলেরা

সুগন্ধা ও বিষখালীতে ইলিশ নিধন উৎসব, অভিযানের পূর্বেই খবর পাচ্ছে জেলেরা




ঝালকাঠি প্রতিনিধিঃ গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের জন্য ইলিশ নিধন, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা থাকলেও ঝালকাঠিতে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে মা ইলিশের নিধন। স্থানীয় মৎস্য অফিসের যোগসাজসে, অনেক জেলে নদীতে অবাধে ইলিশ নিধন অব্যাহত রেখেছেন। সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, বিষখালী ও সুগন্ধা নদীতে শতাধিক মানুষ লক্ষাধিক মিটার জাল নিয়ে মাছ ধরার মহোৎসবে মেতেছে, যা রাতের অন্ধকারে ঘটছে।

স্থানীয় জেলেরা অভিযোগ করছেন যে, মৎস্য অফিসের লোকজনের সঙ্গে লুকোচুরির খেলা চলছে। নলছিটির তেতুলবাড়িয়া এলাকার আমিনুল ইসলাম বলেন, “নিষেধাজ্ঞা শুরুর দিন থেকেই নদীতে চলছে অবাধে মা ইলিশ নিধন। অভিযানের খবর জেনে জেলেরা নদীতে নামার আগেই নৌকায় লুকিয়ে যায়।”

কুলকাঠি গ্রামের জুয়েল হাওলাদার জানান, “শতাধিক ডিঙ্গি নৌকা নদীতে দাপিয়ে বেড়াচ্ছে। অভিযান শুরু হলে জেলেরা খালে আত্মগোপন করে।” এলাকার নান্টু সেলিম জানান, তালিকাভুক্ত জেলেরা মাছের ভাগের বিনিময়ে মৌসুমি জেলেদের সহযোগিতা করছেন।

বিভিন্ন স্থান থেকে ক্রেতারা ইলিশ কেনার জন্য নদীর তীরে এসে অপেক্ষা করছেন। স্থানীয় জেলেরা জানাচ্ছেন, রাতের বেলা জাল ফেলাটা বেশি নিরাপদ, তাই তারা রাতেই বেশি মাছ ধরছেন।

জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা গোপন খবর পেয়ে অভিযানে যাচ্ছি, কিন্তু অসাধু জেলেদের কেউ খবর দিয়ে দেয়।”

তবে স্থানীয়রা বলছেন, প্রশাসনের অভিযানে আসার আগেই তাদের খবর দেওয়া হচ্ছে, যার কারণে অভিযানগুলো কার্যকর হচ্ছে না। এভাবে মা ইলিশের নিধন চলতে থাকলে প্রজাতির জন্য বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD