সিলেটে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বরিশালে বিক্ষোভ মিছিল Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সিলেটে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বরিশালে বিক্ষোভ মিছিল

সিলেটে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বরিশালে বিক্ষোভ মিছিল

সিলেটে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বরিশালে বিক্ষোভ মিছিল




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও তাদের সাথে আন্দোলনে সংহতি জানিয়ে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে মোমবাতি প্রজ্জ্বলন ও বিক্ষোভ মিছিল হয়েছে। ছাত্র অধিকার পরিষদ বিএম কলেজ শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

 

 

বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বিএম কলেজের শহীদ মিনার থেকে মোমবাতি হাতে মৌন মিছিল করেন ছাত্ররা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক বিক্ষোভ সমাবেশ হয়।

 

 

বিএম কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় সহসভাপতি মেহেদী হাসান, বরিশাল মহানগর সভাপতি মাহফুজ রহমান, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক লিমন হোসেন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

 

 

 

তারা বলেন, সিলেটে শিক্ষার্থীদের ওপর ভিসির নির্দেশে ন্যাক্কারজনক হামলায় দেশের ছাত্র সমাজ ক্ষুব্ধ। অবিলম্বে ভিসির পদত্যাগসহ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান বক্তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD