সিটি নির্বাচনে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে বরিশালে Latest Update News of Bangladesh

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




সিটি নির্বাচনে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে বরিশালে

সিটি নির্বাচনে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে বরিশালে




অনলাইন ডেস্ক:প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, নির্বাচনে কিছু অনিয়ম হয়েই থাকে, সিটি করপোরেশন নির্বাচনেও কোথাও কোথাও অনিয়ম হয়েছে।আজ মঙ্গলবার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

সদ্য সমাপ্ত তিন সিটির নির্বাচনে অনিয়মের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে এর প্রভাব বিষয়ে সাংবাদিকদের সিইসি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের কোথাও কোথাও অনিয়ম হয়েছে। যেখানে বেশি অনিয়ম হয়েছে, আমরা সেখানে ব্যবস্থা নিয়েছি। যেমন বরিশালে আমরা বেশি অ্যাকশন নিয়েছি। বেশি কেন্দ্র স্থগিত করা হয়েছে। আর এই জাতীয় পাবলিক নির্বাচনে এরকম অনিয়ম কিছু কিছু হয়েই থাকে। বড় ধরনের পাবলিক নির্বাচনে অনিয়ম হবে না ।এ রকম নিশ্চয়তা দেওয়ার সুযোগ আমার নেই। অনিয়ম হলে আমরা যেভাবে করি সেই ভাবে নিয়ন্ত্রণ করবো। কোনো অনিয়ম হলে তদন্ত করে হোক বা যেভাবে হোক, তার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’

সাম্প্রতিক আন্দোলন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে কী না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। এটা ভিন্ন ইস্যু। এটা নিয়ে আমাদের উদ্বেগের কিছুও নেই। এখানে নির্বাচন নিয়ে কোনো কথা বলতেই শুনিনি। এটা সরকার দেখবে, আর যারা আন্দোলন করছে তারা দেখবে।’

দেশ এখন নির্বাচনী পরিবেশ আছে কিনা- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাংবিধানিক ধারা অনুসারে জাতীয় নির্বাচন হবে। নির্বাচনী পরিবেশ আছে। আমি তো কোনো অসুবিধা দেখছি না। আমরা মনে করি না সংসদ নির্বাচনে এ রকম কোনো অসুবিধা হবে।

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আগে থেকেই রয়েছে। অক্টোবরের দিকে তফসিল ঘোষণা শুরু হবে। ডিসেম্বরের দ্বিতীয়ার্ধ বা জানুয়ারির প্রথম দিনে নিয়ম অনুসারে যেটা হয়, তখন নির্বাচন হবে। জানুয়ারির ২৮ তারিখের মধ্যে ভোট হবে। তবে কমিশনে এখনো এটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এটার সিদ্ধান্ত পরে হবে। নির্বাচন তো করতেই হবে। আমাদের বাধ্যবাধতা রয়েছে। সুত্র, বরিশালট্রিবিউন.কম

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD