সংবাদ শিরোনাম:

সিঙ্গাপুর পৌঁছেছেন ওবায়দুল কাদের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:52:40 pm, Monday, 4 March 2019
  • 22 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছেছে।সোমবার (৪ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের অ্যারোস্পেস রোডের সেলেটর বিমানবন্দরে অবতরণ করে ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি।এর আগে বিকেল ৪টা ৭ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

ওবায়দুল কাদেরের সঙ্গে রয়েছেন স্ত্রী ইশরাতুন্নেসা কাদের ও বিএসএমএমইউ’র নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসের রিজভী।

ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হচ্ছে। সেখানে তিনি হাসপাতালটির ইন্টারভেনশনাল কার্ডিওলোজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও প্রিন্সিপাল ডক্টর ফিলিপ কোহ এর তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন।

প্রসঙ্গত, রোববার (৩ মার্চ) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয় ওবায়দুল কাদেরকে।

মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, ফজরের নামাজ শেষে হঠাৎ করেই শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল তার। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানান, ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটিতে রিং পরানো হয়েছে।

ওবায়দুল কাদেরের উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পৌঁছেছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চার সদস্যের প্রতিনিধি দল। রোববার রাতে ঢাকায় পৌঁছানো এ দলে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন সহকারী ও দুজন নার্স রয়েছেন। রাতেই মূমুর্ষু কাদেরকে দেখতে বিএসএমএমইউতে যান তারা।

সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে সোমবার (৪ মার্চ) দুপুরে ঢাকায় পৌঁছান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। তিনিসহ মেডিকেল বোর্ডের সদস্যরা ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দেন। সে পরামর্শ অনুযায়ী সেতুমন্ত্রীকে সিঙ্গাপুর নেওয়া হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সিঙ্গাপুর পৌঁছেছেন ওবায়দুল কাদের

প্রকাশের সময় : 08:52:40 pm, Monday, 4 March 2019